টেকসিঁড়ি

বন্যার্তদের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২

টেকসিঁড়ি রিপোর্ট : দেশে বন্যা কবলিত এলাকার উদ্ধারকাজে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ তে যোগাযোগ করতে জানানো হয়েছে । এর পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও ফায়ার সার্ভিসের এ সংক্রান্ত সেবা গ্রহণ করা যাবে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে কেন্দ্রীয়ভাবে অধিদপ্তরে স্থাপিত এই মনিটরিং সেলের কার্যক্রম শুরু হয়। অতিরিক্ত বৃষ্টি এবং ভারতের উজানের পানি , বাঁধ খুলে দেয়ায় দেশের উত্তর এবং দক্ষিণ জনপদ মারাত্মক বন্যায় আক্রান্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয়েছে, সারাদেশের বন্যা কবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ চালু থাকবে। পাশাপাশি মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ০১৭১৩০৩৮১৮১ মোবাইল নম্বর ব্যবহার করা যাবে।

Related posts

কোডিংয়ে আরও উন্নত জেমিনি ২.৫ প্রো এআই মডেল

Tahmina

দক্ষিণ কোরিয়ায় রোবটের বৌদ্ধ ভিক্ষুর দীক্ষা গ্রহণ !

TechShiri Admin

বন্যার্তদের জন্য ফেইসবুকে আস সুন্নাহ’র প্রশংসনীয় উদ্যোগ

Tahmina

Leave a Comment