32 C
Dhaka
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বন্যার্তদের জন্য আইসিটি অফিস দিলো আরও ২৯ লাখ ৬৪ হাজার টাকা

টেকসিঁড়ি রিপোর্ট : সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীরা ১ দিনের বেতন বাবদ মোট ২৯ লাখ ৬৪ হাজার ৩৮ টাকার চেক জমা দিয়েছে।

২৯ আগস্ট, বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে ৬টি চেক উপদেষ্টা মোঃ. নাহিদ ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

গত ২৪ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আগ্রহের প্রেক্ষিতে ১ দিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের জন্য দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। ২৯ আগস্ট বিভাগ ও এর আওতাধীন দপ্তর সংস্থা চেকগুলো জমা দিয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এর নিকট ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৫৩ টাকার চেক জমা দিয়েছিল সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

বন্যার্তদের জন্য ১ কোটি ১৬ লাখের বেশি অর্থ জমা দিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

Related posts

ই-ক্যাবের ইসি বোর্ডের এডভাইজার হলেন তমাল, নিশা সাধারণ সম্পাদক

Samiul Suman

বাংলাদেশী ড. রুম্মান কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের প্রথম বিজ্ঞান দূত নিযুক্ত

Samiul Suman

কনজিউমার ইলেকট্রনিক্স বাজারে প্রবেশ করতে যাচ্ছে ওপেনএআই

TechShiri Admin

Leave a Comment