28 C
Dhaka
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

পিএইচডি কর্মসূচির যাত্রা হলো নোবিপ্রবিতে

টেকসিঁড়ি রিপোর্ট : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পিএইচডি কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগে দুজন শিক্ষার্থী অন্তর্ভূক্তির মাধ্যমে এ কার্যক্রমের সূচনায়। শিক্ষার্থীরা হলেন মো. মাহমুদুল হাসান ও মো. মাহবুবুল আলম শাওন।

এ উপলক্ষে তারা নোবিপ্রবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করে।

এ সময় মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পিইচডি তত্ত্বাবধায়ক ড. আব্দুল্ল্হা আল মামুনসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম পিইচডি গবেষক শিক্ষার্থী এবং মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এছাড়াও তিনি পিএইচডি’র বর্তমান ভর্তি ফি শিথিলকরণে বিষয়ে সম্যক সম্মতি জ্ঞাপন করেন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গত ,DANIDA (Danish International Development Agency) এর অর্থায়নে Climate-resilient aquatic food systems for healthy lives of young women and girls in Bangladesh (AQUAFOOD) প্রকল্পের আওতায় নোবিপ্রবিতে পিএইচডি কর্মসূচির যাত্রা করলো।

Related posts

ধানের তুষ থেকে সিমেন্টের বিকল্প !

Tahmina

নোবিপ্রবিতে বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

Samiul Suman

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ব্র্যাক আইটিতে চাকরি পেলো নোবিপ্রবির ৫ শিক্ষার্থী

Tahmina

Leave a Comment