টেকসিঁড়ি

চুয়েটে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেখ রাসেল হল

টেকসিঁড়ি রিপোর্ট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) “আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা -২০২৪” ফাইনালে শেখ রাসেল হল ১ – ০ গোলে বঙ্গবন্ধু হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গোলদাতা ওমর আবীর, ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন এফ. এম. মিফতাহুজ্জামান।

৯ই জুন , রবিবার, বিকাল ৪.৩০ টায় শারীরিক শিক্ষা কেন্দ্রে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ উপলক্ষ্যে চুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম উপস্থিত থেকে খেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়েটের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম ও মোহাম্মদ ইসলাম মিয়াসহ সকল হল এর প্রভোস্টগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন।

Related posts

‘এক্সামিনেশন এন্ড এডুকেশন অর্ডিন্যান্স’ বিষয়ক কর্মশালা শুরু নোবিপ্রবিতে

Tahmina

ডুয়েটে ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট ৯ ও ১০ মে

Tahmina

 তুরস্কের ৬ বিশ্ববিদ্যালয়ের সাথে নোবিপ্রবি’র সমঝোতা

Tahmina

Leave a Comment