১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

নোবিপ্রবিতে চলছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, সমাপনী ১ জুন

টেকসিঁড়ি রিপোর্ট : ‘মগজে দূর করি মননের কলঙ্ক’ স্লোগানকে প্রতিপাদ্য করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে ২ দিনব্যাপি ৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ চলছে।

প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রথম দিনে চারটি পৃথক রাউন্ডে বিতর্ক অনুষ্ঠিত হয়।

আগামী ১ জুন প্রতিযোগিতার ফাইনাল বিতর্ক ও সমাপনী অনুষ্ঠিত হবে, এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ।

শুক্রবার ,৩১ মে ২০২৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস অডিটোরিয়াম থেকে বর্ণাঢ্য একটি র‍্যালি বের করা হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক তুর্জয় চৌধুরী সহ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

Related posts

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ব্র্যাক আইটিতে চাকরি পেলো নোবিপ্রবির ৫ শিক্ষার্থী

Tahmina

ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তাদের উদ্ভাবন প্রদর্শনী হল নোবিপ্রবিতে

Tahmina

ক্যারিয়ার লঞ্চপ্যাড: ফ্রন্টিয়ার টেকনোলজি ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

Tahmina

Leave a Comment