১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

নোবিপ্রবি – সেইবার সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকসিঁড়ি রিপোর্ট : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে সেইবার (Sabre) কর্পোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার ,৩০ সেপ্টেম্বর ২০২৪ নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। সেইবার এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার ও সিইও মোহাম্মদ সাইফুল হক।

এ সময় নোবিপ্রবি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা, বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জামশেদুল ইসলাম ও সেইবার এর সহকারী ব্যবস্থাপক মোঃ সাইফুল্ল্যার রাব্বী উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জনের সুযোগ পাবে। এতে করে শিক্ষার্থীরা এয়ারলাইন্স ও সিভিল এভিয়েশনে ক্যারিয়ার গঠনের সুযোগ পাবে। এছাড়াও বিভিন্ন দেশী-বিদেশী ট্র্যাভেল এজেন্সিগুলোতে কর্মসংস্থান গড়ার সুযোগ পাবে।

Related posts

নতুন কিছু প্রবর্তনের কোনো সীমানা নেই : নোবিপ্রবি ভিসি

Tahmina

‘দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে নিউক্লিয়ার শক্তি বিশেষ সহায়ক হতে পারে’

Tahmina

নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করলো নোবিপ্রবি

Tahmina

Leave a Comment