23 C
Dhaka
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

জাতীয় পর্বে চ্যাম্পিয়ন চুয়েটের “ইউন্যানিমাস”

টেকসিঁড়ি রিপোর্ট : চুয়েটের শিক্ষার্থীদের দল “ইউন্যানিমাস” (Unanimous) জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

দ্যা ডেইলি স্টার এবং একশন এইড কর্তৃক আয়োজিত Climate Justice Idea Contest 2024 এর Water Rights ক্যাটাগরিতে দলটি বিজয়ী হয়েছে। দলটিতে ছিলেন তাজরীন তাবাসসুম (সিভিল’ ১৮), তানভীরুল ইসলাম (সিভিল’ ১৮) এবং সাবিক আফতাহী (সিএসই’ ১৯)।

প্রাথমিক ধাপে ১৫৬টি দলের মধ্যে শীর্ষ ৯টি দল ফাইনালে তাদের প্রজেক্ট পীচ করার জন্য নির্বাচিত হয়। চূড়ান্ত ধাপে, তাদের প্রজেক্ট পীচের ওপর জাজমেন্ট করা হয়।

তাদের প্রজেক্ট “EcoFlow Concrete” কাজ করেছে জলাবদ্ধতা সমস্যা সমাধান ও গ্রাউন্ডওয়াটার রিচার্জ এর লক্ষ্যে। মূলত, প্রচলিত সাপ্লাই চেইনে একটি নতুন ইকোনোমিক মডেল প্রস্তাবনার মাধ্যমে সমাধান সংযুক্তিকরন নিয়ে তারা কাজ করেছে।

Related posts

নোবিপ্রবিতে বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

Samiul Suman

নোবিপ্রবি ও রিসেপ তাইয়েপ এরদোগান বিশ্ববিদ্যালয়ের চুক্তি

Tahmina

ট্রিপল-ই ডে পালিত হলো নোবিপ্রবিতে

Tahmina

Leave a Comment