21 C
Dhaka
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

গ্রে ম্যাটার রোবোটিক্স বিনিয়োগ পেলো সাড়ে ৪ কোটি ডলার

টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এলামনাই আরিয়ান কবিরের স্টার্টআপ গ্রে ম্যাটার রোবোটিক্স সাড়ে ৪ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৫৩১ কোটি টাকার সমান।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস নিয়ে কাজ করে। ২০২০ সালে আরিয়ান কবির এই কোম্পানি প্রতিষ্ঠা করেন।

পিআর নিউজওয়্যারের তথ্য অনুযায়ী, এই বি সিরিজ বিনিয়োগের নেতৃত্ব দিচ্ছে ওয়েলিংটন ম্যানেজমেন্ট । অন্যান্য বিনিয়োগকারীদের মধ্যে এনজিপি ক্যাপিটাল, ইউক্লিডিয় ক্যাপিটাল, অ্যাডভান্স ভেঞ্চার পার্টনারস, এসকিউএন ভেঞ্চার পার্টনারস সহ বর্তমান বিনিয়োগকারী থ্রিএম ভেঞ্চারস, বি ক্যাপিটাল, বো ক্যাপিটাল, ক্যালিব্রেট ভেঞ্চারস, ওসিএ ভেঞ্চারস ও সুইফ ভেঞ্চারস রয়েছেন।

আরিয়ান কবির এ প্রসঙ্গে বলেন, তাঁদের লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার দিয়ে শিল্পের উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করা। নতুন বিনিয়োগের মাধ্যমে তাঁরা নতুন ধরনের পণ্য ও সেবা উদ্ভাবন করবেন, গ্রাহকদের চাহিদা মেটানোর চেষ্টা করবেন এবং নতুন গ্রাহক সৃষ্টি ও মার্কেটিংয়ের কাজে অর্থ ব্যয় করবেন।

গ্রে ম্যাটার রোবোটিকসের এই সাফল্য বাংলাদেশের জন্য গর্বের এবং প্রযুক্তি খাতের উন্নয়নে একটি বড় মাইলফলক।

Related posts

গ্রিন টিভির প্রচার সাময়িক বন্ধ করলো বিএসসিএল

Tahmina

দুইদিনব্যাপী মেয়ে শিশুদের বিশেষ রোবোটিকস কর্মশালা সম্পন্ন

Tahmina

‘অ্যাপেক্স গার্ড’ নিয়ে আসার ঘোষণা দিলো অপো

TechShiri Admin

Leave a Comment