23 C
Dhaka
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২

টেকসিঁড়ি রিপোর্ট : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ৩ ডিজিটের নতুন হটলাইন নম্বর ‘১০২’।

জরুরি সময় ১১ ডিজিটের টেলিফোন মনে রাখা কিছুটা কষ্টসাধ্য, এর আগে ৫ ডিজিটের হটলাইন নম্বর ‘১৬১৬৩’ চালু করা হয়েছিল। সেবা প্রাপ্তি আরো সহজ করতে ফায়ার সার্ভিস ৩ ডিজিটের ‘১০২’ হটলাইন নম্বর চালুর উদ্যোগ গ্রহণ করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, জরুরি সেবা গ্রহণের জন্য বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে প্রাথমিকভাবে টিএন্ডটি ছাড়া অন্য সকল অপারেটর থেকে এই সেবা গ্রহণ করা যাচ্ছে। শিগগিরই টিএন্ডটি থেকেও এই সেবা পাওয়া যাবে।

উল্লেখ্য, বর্তমানে নিয়ন্ত্রণ কক্ষে চালু থাকা ১১ ডিজিটের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ এবং ৫ ডিজিটের হটলাইন ১৬১৬৩ নম্বরও সচল থাকবে। তবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৪-এর পর থেকে ১৬১৬৩ বন্ধ হয়ে যাবে, তখন থেকে শুধু ১০২ হটলাইন নম্বরই সচল থাকবে।

Related posts

সম্মাননা পেলো ৭৪টি ডিজিটাল প্রচারণা

Tahmina

২০২৬ সালে আসছে চ্যাটজিপিটি’র ‘অ্যাডাল্ট মোড’

TechShiri Admin

এআই শিক্ষণে ১২০ মিলিয়ন ডলার ফান্ড তৈরির ঘোষণা সুন্দর পিচাই’র

Tahmina

Leave a Comment