20 C
Dhaka
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

দেশের ১০ শিক্ষার্থী সিডস ফর দ্য ফিউচারে অংশ নিতে চীনে

টেকসিঁড়ি রিপোর্ট : হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৪ বাংলাদেশ-এর ১০ জন বিজয়ী প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে অংশগ্রহণের জন্য চীন সফর শুরু করেছে।

সপ্তাহব্যাপী এই প্রোগ্রামে তারা ডিজিটাল ট্যালেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি চীনের  নানিং, শেনজেন ও ডঙ্গুয়ানে ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অফ থিংস (আইওটি) ও স্মার্ট সিটির উপর প্রশিক্ষণ পাবে।

বাংলাদেশ দলের মধ্যে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি-এর ইইই বিভাগের মোহাম্মদ ফাসিউল আবেদীন খান, কুয়েট-এর সিএসই বিভাগের অর্পা সাহা, বুয়েট-এর ইইই বিভাগের শেখ মুনকাসির আহমেদ রাফীদ, এইউএসটি-এর ইইই বিভাগের মাশফিহা মাহি, এআইইউবি-এর সিএসই বিভাগের মারিয়া নাওয়ার, আইইউটি-এর বিজনেস টেকনোলজি ম্যানেজমেন্ট (বিটিএম) বিভাগের সামিহা মাসুদ, রুয়েট-এর সিএসই বিভাগের তাসফিয়া জান্নাত তাসফি, রুয়েট-এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অভিক মো. ইমতিয়াজ আরেফিন, বিইউপি-এর ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের কাজী জারিন রহমান এবং আইইউটি-এর ইইই বিভাগের রাইয়ান ইবনে হোসেন।

হুয়াওয়ে সাউথ এশিয়া-এর হেড অফ মিডিয়া তানভীর আহমেদ বলেন, “হুয়াওয়ে পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে ক্ষমতায়ন করতে চায় যাতে তারা বাংলাদেশে প্রযুক্তির রূপান্তর ও উদ্ভাবনের চালিকাশক্তি হতে পারে। গত ১১ বছর ধরে হুয়াওয়ে  সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে এই সুযোগ দিয়ে আসছে।

এই বছর বাংলাদেশে প্রতিযোগিতাটিতে ১৮৫০ জনেরও বেশি শিক্ষার্থী আবেদন করে। প্রাথমিক পর্বের জন্য আবেদনকারীদের মধ্য থেকে ৫০ জনকে মূল্যায়ন প্রক্রিয়া ও সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই করা হয়। ২০১৪ সালে বাংলাদেশে চালু হওয়ার পর থেকে এই প্রতিযোগিতা তরুণদেরকে আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণার পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকে জ্ঞান অর্জনের সুযোগ দিয়ে আসছে। সারা বিশ্বে ১৫,০০০-এরও বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতার মাধ্যমে উপকৃত হয়েছে। 

আরও পড়ুন

শুরু হল হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর নিবন্ধন, শেষ ২০ মার্চ

Related posts

লস অ্যাঞ্জেলেস দাবানল: ইলন মাস্ক পৌঁছে দিলেন স্টারলিংক

Tahmina

বাংলা নববর্ষ উদযাপন জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে স্থান নেবে : পলক

Tahmina

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে,আমরা যেন আইন হাতে তুলে না নিই : নাহিদ

Tahmina

Leave a Comment