20 C
Dhaka
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

১ ডিসেম্বর সাময়িকভাবে ব্যাহত হতে পারে ইন্টারনেট সেবা

টেকসিঁড়ি রিপোর্টঃ কক্সবাজারে অবস্থিত সাবমেরিন ক্যাবল সিস্টেমের (SMW4) ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণের কারণে আগামী রবিবার (১ ডিসেম্বর) রাতে দেশে সাময়িকভাবে ব্যাহত হতে পারে ইন্টারনেট সেবা।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএসসিপিএলসি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) কক্সবাজারের সিমিইউ-৪ সাবমেরিন ক্যাবলের চেন্নাই এবং সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ করা হবে। সেজন্য রোববার দিবাগত রাত থেকে ৩ ঘণ্টার জন্য দেশের ইন্টারনেট সেবা সাময়িক সময়ের জন্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সময়ে SMW4 এর মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই রুটে এবং সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বিএসসিপিএলসি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টা ৫৯ মিনিট পর্যন্ত (মোট ২ ঘণ্টা ৫৯ মিনিট) কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের সিমিইউ-৪ এর চেন্নাই প্রান্তে চেন্নাই ল্যান্ডিং স্টেশনের কাছে এবং সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের কাছে কনসোর্টিয়াম কর্তৃক ক্যাবলের ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তাই এই সময়ে সিমিইউ-৪ এর মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই রুটে এবং সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে।

Related posts

এআই-নির্ভর সফটওয়্যার কোম্পানি ‘ম্যাক্রোহার্ড’ চালুর ঘোষনা দিলেন ইলন মাস্ক

TechShiri Admin

চীনা স্মার্টফোন, কম্পিউটার এবং ইলেকট্রনিক্স পণ্যে শুল্ক ছাড় দিলেন ট্রাম্প

Tahmina

৩০ বিলিয়ন ডলারের প্রতিষ্ঠান টেলিগ্রামে কর্মচারী মাত্র ৩০জন, নেই কোন এইচআর

TechShiri Admin

Leave a Comment