টেকসিঁড়ি রিপোর্ট : ৫৯৮ টাকার ৩০ জিবি ডাটা প্যাক কিনলে গ্রাহকরা অতিরিক্ত ২১ জিবি বোনাস পাবেন। ফলে মোট ডাটা হবে ৫১ জিবি। প্যাকটির মেয়াদ ৩০ দিন।
অফারটি চলবে ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রিপেইড ও বি-টু-সি পোস্টপেইড গ্রাহকেরা এ সুবিধা পাবেন। মাইবিএল অ্যাপ এবং বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্মের মাধ্যমে প্যাকটি কেনা যাবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ এই ডাটা ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। জাতীয়ভাবে অমর একুশে ফেব্রুয়ারি পালনের সঙ্গে মিল রেখে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। নিজেদের ‘পিপল-ফার্স্ট’ প্রতিশ্রুতির অংশ হিসেবে বোনাস ডাটা অফারের মাধ্যমে দিবসটি স্মরণ করছে বাংলালিংক।
এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, জাতীয় পরিচয়ের সঙ্গে গ্রাহকদের ডিজিটাল কার্যক্রমকে যুক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য।
তিনি বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের মনে করিয়ে দেয়, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐক্যের ভিত্তি। আমরা বিশ্বাস করি, সংযোগ এমন হওয়া উচিত যা মানুষকে নিজের ভাষায় কথা বলতে, শিখতে, ভাব বিনিময় করতে এবং প্রিয়জনের কাছে থাকতে সহায়তা করবে। প্রতীকী ২১ জিবি উদ্যোগের মাধ্যমে আমরা ২১ ফেব্রুয়ারির চেতনাকে সম্মান জানাতে চাই এবং সারা দেশে অর্থবহ ডিজিটাল অংশগ্রহণকে উৎসাহিত করতে চাই।”


