টেকসিঁড়ি রিপোর্ট : প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের বসন্তকালীন পণ্য উন্মোচন করেছে। ২ মার্চ, সোমবার, নতুন ‘আইফোন ১৭ই’ র ঘোষণা করেছে। মূলত সাশ্রয়ী মূল্যে আইফোনের অভিজ্ঞতা দিতেই এই নতুন মডেলটি বাজারে আনা হয়েছে।
এতে ম্যাগসেফ এবং অন্যান্য উন্নত ফিচার যুক্ত করার পরও অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনটির দাম ৫৯৯ ডলার থেকে শুরু হচ্ছে।
৬.১ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে সমৃদ্ধ এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যাপলের শক্তিশালী এ১৯ (A19) চিপ, যা আইফোন ১৭ সিরিজের মূল মডেলগুলোতেও রয়েছে।
তবে খরচ নিয়ন্ত্রণে রাখতে এতে ডিসপ্লের রিফ্রেশ রেট স্ট্যান্ডার্ড ৬০ হার্টজ রাখা হয়েছে। ডিজাইনের ক্ষেত্রে আইফোন ১৭ই অনেকটা আগের আইফোন ১৬ই-এর মতো হলেও এতে গুরুত্বপূর্ণ কিছু হার্ডওয়্যার পরিবর্তন আনা হয়েছে।
বিশেষ করে এতে অ্যাপলের নিজস্ব সি১এক্স (C1X) মোডেম যুক্ত করা হয়েছে, যা দ্রুতগতির নেটওয়ার্ক কানেক্টিভিটি নিশ্চিত করবে। এছাড়া এই মডেলে প্রথমবারের মতো ম্যাগসেফ চার্জিং প্রযুক্তি যুক্ত করার সম্ভাবনা রয়েছে।
আইফোন ১৭ই-এর পাশাপাশি অ্যাপল এই সপ্তাহে নতুন আইপ্যাড এয়ার এবং তুলনামূলক কম দামের ম্যাকবুক বাজারে ছাড়ার ঘোষণাও দিয়েছে।
নতুন এই আইফোনটি মূলত সেইসব ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে যারা প্রিমিয়াম ফিচারের চেয়ে কম দামে আইফোনের নির্ভরযোগ্য পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেন।


