টেকসিঁড়ি রিপোর্ট : ঈদকে আরও আনন্দময় করে তুলতে সারাদেশে বিশেষ উৎসবমূলক ক্যাম্পেইন ‘ঈদ মেগা অফার’ ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। ক্যাম্পেইনটি ১ মার্চ থেকে শুরু হয়ে রমজানের চাঁদ রাত পর্যন্ত চলবে।
এই ঈদ মেগা অফার প্রযোজ্য হবে নতুন অপো এ৬এস প্রো’র পাশাপাশি, অপো এ৬এক্স, অপো এ৬, অপো রেনো১৪ ও অপো রেনো১৫ এফ মডেলগুলোর ওপর। ফলে ক্রেতারা ঈদের সময় স্মার্টফোন আপগ্রেড করার সুযোগ পাবেন।
ঈদ মেগা অফার ক্যাম্পেইনের আওতায়, ক্রেতারা প্রতিটি কেনাকাটার সঙ্গে ফ্রি ৯০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি উপভোগ করবেন। আরও থাকছে একটি কিনলে একটি ফ্রি (বোগো) অফার, অপো প্যাড, লাখ টাকা ড্রিম ট্রিপ, অপো ওয়াচ এক্স২, ও’লাইক টিডব্লিউএস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ।
ক্রেতারা ন্যূনতম ২০% ডাউন-পেমেন্টে টপপে’র মাধ্যমে সহজ কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন। অপো এ৬এস প্রো’র ক্রেতারা ‘সহজ’ থেকে ১,০০০ টাকার বাস টিকেট ভাউচার কোড জেতার সুযোগ পাবেন। মোট ২৫০ জন ভাগ্যবান ক্রেতা লটারির মাধ্যমে নির্বাচিত হবেন এবং প্রত্যেক বিজয়ী বাস টিকেট কেনার জন্য একটি করে ইউনিক ভাউচার কোড পাবেন। পাশাপাশি, এ৬এস প্রো ক্রেতারা আন্তর্জাতিক ও স্থানীয় এয়ার টিকেটের ক্ষেত্রে সর্বোচ্চ ৬% পর্যন্ত ভাউচার সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “ বাংলাদেশের প্রথম এআই অটো জুম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ঈদস্মৃতিগুলো আরও ভালোভাবে ধরে রাখতে পারবেন এবং প্রতিদিনের জীবনে সত্যিকারের প্রযুক্তির অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন বলে আশা করি আমরা।”
ক্যাম্পেইনের মূল আকর্ষণ হিসেবে রয়েছে একেবারে নতুন নিয়ে আসা ডিভাইস অপো এ৬এস প্রো, যেখানে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা রয়েছে। ইন্টেলিজেন্ট ফেস ডিটেকশন ও স্বয়ংক্রিয় ফ্রেম অ্যাডজাস্টমেন্ট প্রযুক্তির মাধ্যমে এই ফ্রন্ট ক্যামেরা গ্রুপ সেলফিতে সবাই নিখুঁতভাবে ফ্রেমে থাকবে, তা নিশ্চিত করে। ফলে, পারিবারিক জমায়েত ও ঈদের মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করে রাখা এখন আরও সাবলীল হয়ে উঠবে।
সেলফি ক্যামেরার এই ব্যতিক্রমী উদ্ভাবনের পাশাপাশি, অপো এ৬এস প্রো শক্তিশালী অল-রাউন্ড পারফরম্যান্স প্রদান করছে। এর মধ্যে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ, স্মুথ ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে এবং আরও উন্নত ও টেকসই ব্যবহারের জন্য আইপি৬৯কে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স সক্ষমতা।


