টেকসিঁড়ি রিপোর্ট : ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপি এবি) এর ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) -২০২৫ অনুষ্ঠিত হয়েছে । ২৫ ফেব্রুয়ারী বুধবার দুপুর আড়াইটায় গলফ গার্ডেন, আর্মি গলফ ক্লাব, ঢাকায় আইএসপিএবি’র কার্যনির্বাহী পরিষদ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন আইএসপিএবি’র প্রেসিডেন্ট মোঃ আমিনুল হাকিম। সভাপতি আলোচ্যসূচি অনুযায়ী ২২তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদনের জন্য মূল্যবান বক্তব্য পেশ করেন। তারপর ২২ তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী কণ্ঠভোটে অনুমোদন করেন।
সভাপতির সম্মতিক্রমে সেক্রেটারি জেনারেল নাজমুল করিম ভূঁঞা, ২০২৫ সালের বার্ষিক কর্মকাণ্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন আহমেদ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করার পাশাপাশি আগামী বছরের জন্য আর্থিক বাজেট কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
উপস্থিত সদস্যদের বিস্তারিত আলোচনা ও মতামতের ভিত্তিতে ২০২৫ সালের কার্যক্রম, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং আহমেদ মাসুম এন্ড কোং কে ২০২৬ সালের নিরীক্ষক হিসেবে নিয়োগ ও আগামী বছরের জন্য অ্যাসোসিয়েশনের বাজেট অনুমোদিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক, আইএসপিএবি। আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি, নেয়ামুল হক খান, সহ-সভাপতি, মহবুব আলম রাজু, যুগ্ন-সাধারণ সম্পাদক, রাশেদুর রহমান রাজন, মো: মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন, মো: জুবায়ের ইসলাম ও এস এম সাইফুল ইসলাম সেলিম, পরিচালক, আইএসপিএবি।


