টেকসিঁড়ি রিপোর্ট : এখন সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো , আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে অপো এ৬এস প্রো। লুমিনা ফরেস্ট ও এক্লিপ্স ব্লু এই দুটি আকর্ষণীয় রঙের এই ডিভাইসটির দাম ৩৯,৯৯০ টাকা।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৬এস প্রো আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যেখানে আমরা ব্যবহারকারীদের দৈনন্দিন স্মার্টফোন অভিজ্ঞতা আরও উন্নত করতে অর্থবহ উদ্ভাবন নিয়ে আসি। শক্তিশালী ব্যাটারি সিস্টেম, দ্রুত চার্জিং সুবিধা এবং টেকসই ডিজাইনের মাধ্যমে এই ডিভাইসটি ব্যবহারকারীদের ব্যস্ত দিনের প্রতিটি মুহূর্তে নির্ভরযোগ্য সঙ্গী হতে তৈরি করা হয়েছে।”
ডিভাইসটি অপো ব্র্যান্ড শপ, অনুমোদিত রিটেইল আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ঈদে
ক্রেতারা টপপের মাধ্যমে ০% সুদে কিস্তি সুবিধা, এলিট ব্যাকপ্যাক ফ্রি গিফট, ৯০ দিনের ফ্রি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্ল্যান উপভোগ করতে পারবেন।
পাশাপাশি, ক্রেতারা ফ্লিপার থেকে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এবং মাই অপো অ্যাপের মাধ্যমে ৪,০০০ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাবেন।
রয়েছে আকর্ষণীয় প্রোমোশনাল ক্যাম্পেইন, যেখানে তারা জিতে নিতে পারেন একটি কিনলে একটি ফ্রি (বোগো) অফার, লাখ টাকা ড্রিম ট্রিপ, অপো ওয়াচ এক্স২, অপো প্যাড ৩ এবং অপো প্যাড এসই। সহজ-এর সহযোগিতায় অপো এ৬এস প্রো ক্রেতাদের জন্য বিশেষ ভ্রমণ সুবিধা রয়েছে। এই উদ্যোগের আওতায় ২৫০ জন ভাগ্যবান ক্রেতা ১,০০০ টাকার বাস টিকিট ভাউচার কোড পাবেন, যা সহজ প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে। পাশাপাশি, সকল ক্রেতা দেশীয় ও আন্তর্জাতিক বিমান টিকিটে সর্বোচ্চ ৬% ভাউচার সুবিধা উপভোগ করতে পারবেন।
আরো পড়ুন


