টেকসিঁড়ি রিপোর্ট : ঈদে যারা নতুন ই-বাইক কেনার পরিকল্পনা করছেন, তাদের আমন্ত্রণ জানাচ্ছে রিভো। ঈদ ডাবল ধামাকা ক্যাম্পেইন এখন দেশের সব রিভো শোরুমে চালু রয়েছে।
এই ক্যাম্পেইনে, যে কোনো রিভো ই-বাইক কিনলেই ক্রেতারা নিশ্চিত ক্যাশব্যাক পাচ্ছেন, যার পরিমাণ সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি রয়েছে ফ্রি রিভো ই-বাইক জেতার সুযোগ এবং আরও অনেক আকর্ষণীয় পুরস্কার। এই অফার চলবে ঈদ পর্যন্ত।
ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকেই অনেক ক্রেতা ইতোমধ্যে জিতে নিয়েছে আকর্ষণীয় সব পুরস্কার। বেশ কয়েকজন ক্রেতা নিশ্চিত ক্যাশব্যাক পেয়েছে এবং কিছু সৌভাগ্যবান ক্রেতা পেয়েছে একেবারে নতুন রিভো ই-বাইক।
রিভো বিশ্বাস করে যে, টেকসই এবং পরিবেশবান্ধব যাতায়াতের বিকল্প হিসেবে ইলেকট্রিক মোটরসাইকেল ভবিষ্যতের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আকর্ষণীয় অফার ও পুরস্কারের মাধ্যমে আরও বেশি মানুষকে ইলেকট্রিক যানের প্রতি আগ্রহী করে তুলতে চায় তারা ।


