টেকসিঁড়ি রিপোর্ট: সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তার জন্য এনসিএসএ ২৪/৭ হেলপলাইন সেবা চালু রয়েছে। ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে এনসিএসএ’র বিশেষ সেল সক্রিয় আছে।
দেশের সাইবার স্পেইসকে নিরাপদ রাখা সবার দায়িত্ব। দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুল বা ভুয়া তথ্য, ফটো কার্ড এবং ভিডিও প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে এনসিএসএ সকলকে অনুরোধ করেছে।
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে। এ সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিতকরণের কাজ করছে।
এ লক্ষ্যে এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
এই প্রসংগে শুক্রবার, ১৯ ডিসেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেইসবুক পোস্টে বিস্তারিত জানিয়েছেন।
নাগরিকদের নিকট থেকে বিভিন্ন অভিযোগ গ্রহণে ই-মেইল অ্যাড্রেসগুলো হলো –
১। [email protected] , জাতীয়, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, misinformation/disinformation, rumor সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য।
২। [email protected] , ফেইক প্রোফাইল, ছবি, অডিও-ভিডিও, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট প্রভৃতির মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হয়রানি বা প্রতারণা সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য।
৩। [email protected] , গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো-CII প্রতিষ্ঠানসমূহের সাইবার হামলা সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য।
৪। [email protected] ,সকল বিষয়ে দাপ্তরিক যোগাযোগ বা অভিযোগ প্রদানের জন্য।
৫। [email protected] , অনলাইন জুয়ার সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য।
ফোনকরুন : +880241024060
এনসিএসএ নাগরিকদের সহযোগিতা কামনা করছে, যাতে সবাই মিলে দেশের ডিজিটাল পরিসরকে নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহারে ভূমিকা রাখতে পারেন।



