20 C
Dhaka
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

মুগদা ও টিকাটুলিতে অবৈধ আইএসপি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিটিআরসির অভিযান

টেকসিঁড়ি রিপোর্ট : রাজধানীর মুগদা ও টিকাটুলিতে অবৈধ আইএসপি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিটিআরসির অভিযানে সরঞ্জামাদি জব্দ করা হয়েছে, সেবা বন্ধ করা হয়েছে ।

২১ মে , মংগলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর একটি টিম র‍্যাব-৩ এর সহায়তায় রাজধানীর মুগদা ও টিকাটুলি এলাকায় অবৈধ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

অভিযানে নবায়ন না করে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে ইন্টারনেট পরিষেবা প্রদান করায় একটি প্রতিষ্ঠানের মুগদা ও টিকাটুলি অফিস হতে ১ টি রাউটার, ২ টি সার্ভার ও ৬ টি সুইচ জব্দ করে তাদের অবৈধ ইন্টারনেট সেবা প্রদান কার্যক্রম বন্ধ করা হয়েছে।

অবৈধ ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমিশনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। বিটিআরসি লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সেবা গ্রহণ করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে।

Related posts

টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা ২৩ জুলাই

Tahmina

টেলিযোগাযোগ সেবা নিয়ে গণশুনানী ৮ মে

Tahmina

নেটওয়ার্কের মান বাড়াতে টাওয়ার শেয়ারে গুরুত্ব, ক্ষুব্ধ ঠিকাদাররা

Tahmina

Leave a Comment