টেকসিঁড়ি

“প্রান্তিক পর্যায়ে আধুনিক ও নির্ভরযোগ্য ডাক সেবা পৌঁছে দেওয়া সম্ভব”

টেকসিঁড়ি রিপোর্ট : দেশব্যপী বিস্তৃত ডাকঘর নেটওয়ার্ক ও বিপুল জনবলকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে প্রান্তিক পর্যায় পর্যন্ত আধুনিক ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়া সম্ভব। এজন্য প্রয়োজন সময়োপযোগী সংস্কার, আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগ।

২ মার্চ, সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের সভাকক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম ডাক অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় একথা বলেন।

মন্ত্রী বলেন, ডাক বিভাগ এখন কেবল চিঠি আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একটি আধুনিক ও বহুমুখী সেবা নেটওয়ার্কে পরিণত হয়েছে। পোস্টাল ব্যালট সফলভাবে পৌঁছে দেওয়ার মাধ্যমে ডাক বিভাগ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে।

ফকির মাহবুব আনাম আরও বলেন, ডাক বিভাগের সাফল্য ও সক্ষমতা জনগণের সামনে তুলে ধরতে হবে। জনবান্ধব সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এ লক্ষ্যেই অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, বাংলাদেশ ডাক অধিদপ্তর দেশের প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রদানে সফল হয়েছে। নির্বাচনী ব্যালট বিতরণ ও জরুরি কার্যক্রমে ডাক বিভাগের অবদান প্রশংসনীয়। আধুনিক প্রযুক্তি, অ্যাড্রেস ম্যানেজমেন্ট, কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং পুরনো আইন ও অধ্যাদেশ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় ডাক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Related posts

দেশে লিথিয়াম ব্যাটারি উৎপাদন করবে হুয়াওয়ে এবং ওয়ালটন

Tahmina

‘বন্ধু’দের জন্য ইরানে স্টারলিংক সেবা চাইলো মার্কিন যুক্তরাষ্ট্র

Tahmina

দেশের বাজারে এলো ৬৩০০ এমএইচ ব্যাটারির রিয়েলমি নোট ৭০

Tahmina

Leave a Comment