27.7 C
Dhaka
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

ইউনিফাইড আইটি লিমিটেডের জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত

টেকসিড়ি রিপোর্টঃ দেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান ইউনিফাইড আইটি লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল–২০২৬ ঢাকার অদূরে একটি অভিজাত রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটির সারা দেশের প্রতিনিধিরা এই মিলন মেলায় অংশ গ্রহণ করেন এবং বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এই মিলন মেলা আরো প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন খেলাধুলা, সুইমিং এবং পেশাদার আড্ডায় সময় কাটান। পরবর্তীতে বাফেট ইফতার ও ডিনারের মধ্য দিয়ে সুন্দর এই আয়োজনের সমাপ্তি ঘটে।

উক্ত আয়োজনে দেশের শীর্ষ স্থানীয় প্রতিনিধিদের সাথে উপস্থিত ছিলেন ইউনিফাইডের সিইও রাহাত খান, ভিসি মাহবুবুল আলম, ইডি মোস্তাক আহমেদ, সিটিও রুহুল আমিন, ভিপি (প্রি-সেলস) আতিক উল্ল্যাহ সাঈদ, ভিপি(সেলস) সালেহ মোহাম্মদ মোবিনসহ টেকনিক্যাল ও সেলস বিভাগের অন্যতম কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ইউনিফাইড আইটি লিমিটেড দেশের প্রথম প্রতিষ্ঠান যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে ক্লাউড সার্ভিস, ইমেইল সলিউশন, সফটওয়্যার এবং আইটির বিভিন্ন আধুনিক সার্ভিস সলিউশন নিয়ে কাজ করে আসছে।”

Related posts

ফেসবুকে ভারতবিরোধী পোষ্টে লাইক, শিক্ষার্থীকে দেশে পাঠালো এনআইটি

Tahmina

গবেষণা, শিক্ষা এবং ট্রেনিং বিষয়ে থ্যালেস আলেনিয়ার সঙ্গে সমঝোতা বিএসসিএলের

TechShiri Admin

ভয়েস চুরি ও এআই ক্লোন করায় প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে মামলা

Tahmina

Leave a Comment