টেকসিঁড়ি রিপোর্ট ঃ সোমবার দিনের শুরুতে অ্যাপলের অ্যাপ স্টোরে টেলিগ্রামের পেইজে একটি বার্তা প্রদর্শিত হচ্ছিল: “The page you’re looking for can’t be found” (আপনি যে পেইজটি খুঁজছেন তা পাওয়া যাচ্ছে না)।
অ্যাপল এই সম্পর্কে বিবৃতিতে জানায়, তাদের নীতিমালা (বিশেষ করে শিশু নির্যাতন ও যৌন নিপীড়নমূলক কনটেন্ট সংক্রান্ত কঠোর নির্দেশিকা) লঙ্ঘনের বিষয়টি সনাক্ত করার পর তারা টেলিগ্রামকে অ্যাপ স্টোর থেকে সাময়িকভাবে সরিয়ে নেয়।
পরবর্তীতে টেলিগ্রাম দ্রুত সেই বিতর্কিত কনটেন্ট সরিয়ে ফেলে এবং তা পোস্ট করা ব্যবহারকারীকে প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে, পরে অ্যাপল অ্যাপটি আবার ফিরিয়ে আনে।
ঘটনাটি নিশ্চিত করার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ টেলিগ্রাম রসিকতা করে লেখে, “Reports of my demise are greatly exaggerated” (আমার বিলুপ্তির খবর অত্যন্ত অতিরঞ্জিত)।
তবে অফিসিয়ালি টেলিগ্রামের পক্ষ থেকে বলা হয়, “অ্যাপ স্টোরে টেলিগ্রাম পুনরুদ্ধার করা হয়েছে এবং শিগগিরই সব ব্যবহারকারীর জন্য এটি আবার সহজলভ্য হবে।”
উল্লেখ্য, সাময়িক এই বিভ্রাটের সময়েও বিদ্যমান ব্যবহারকারীদের সেবায় কোনো ব্যাঘাত ঘটেনি।


