টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ২৭ ও ২৮ আগস্ট রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবজি মোবাইল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল পাবজি বাংলাদেশ-এর অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
অফিশিয়াল স্মার্টফোন পার্টনার হিসেবে ইনফিনিক্স মোবাইল গেমিং ও ই-স্পোর্টস ইকোসিস্টেমে তাদের ধারাবাহিক সম্পৃক্ততার অংশ হিসেবে এই টুর্নামেন্টে যুক্ত হয়েছে।
দুই দিনের গ্র্যান্ড ফাইনালে দেশের সেরা পাবজি মোবাইল দলগুলো জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজয়ী দলগুলোর জন্য থাকছে ১০ লাখ টাকা প্রাইজপুল।
বাংলাদেশে মোবাইল গেমিংয়ের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। পাবজি মোবাইল-এর মতো প্রতিযোগিতামূলক গেম দেশে ই-স্পোর্টস খেলোয়াড় ও দর্শক কমিউনিটি গড়ে তুলতে ভূমিকা রাখছে। রাজশাহীর গেমিংপ্রেমীদের জন্যও এই আয়োজন দেশের অন্যতম বড় জাতীয় পর্যায়ের ই-স্পোর্টস প্রতিযোগিতা সরাসরি উপভোগের সুযোগ তৈরি করবে।
প্রতিযোগিতামূলক গেমিংয়ে স্মার্টফোনের গুরুত্ব বাড়ার পাশাপাশি দীর্ঘ সময়ের গেমিং সেশনে স্থিতিশীল পারফরম্যান্স ও নির্ভরযোগ্য ব্যাটারি পারফরম্যান্সের চাহিদাও বাড়ছে।
গেমারদের কথা বিবেচনায় রেখে ইনফিনিক্স নোট ৬০ প্রো-তে রয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট, ৬,৫০০এমএএইচ ব্যাটারি, ৯০ওয়াট ফাস্ট চার্জিং এবং উন্নত সেলফ-হিলিং ব্যাটারি প্রযুক্তি। এসব ফিচার দীর্ঘ সময়ের গেমিংসহ দৈনন্দিন ব্যবহারে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স দিতে সহায়তা করে।


