টেকসিঁড়ি রিপোর্ট : শুরু হয়েছে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর নিবন্ধন । এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশ জাতীয় দল, যারা আগামী জানুয়ারি ২০২৭-এ অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (IRO) দেশের প্রতিনিধিত্ব করবে।
প্রথম থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে । নিবন্ধনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৬ । এবারের মূলথিম – Cultural Heritage Service Robots: Robots that help people experience, understand, and protect cultural heritage.
ক্যাটাগরিগুলো হলো :
• ক্রিয়েটিভ ক্যাটাগরি
• ফিজিক্যাল কম্পিউটিং
• মিশন চ্যালেঞ্জ
• রোবটিক্স কুইজ (শুধুমাত্র জাতীয় পর্বে অনুষ্ঠিত হবে কিন্তু আন্তর্জাতিক পর্বে প্রতিযোগিতাটি নেই)
বাংলাদেশ ইতোমধ্যেই গত ৮ বছরে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১৫টি স্বর্ণ, ২২টি রৌপ্য ও ৩৪টি ব্রোঞ্জপদক অর্জন করেছে।
বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে ভিজিট করতে হবে এই ওয়েবসাইট : https://bdro.org/



