27.2 C
Dhaka
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ৬ স্বর্ণ সহ ২৭টি পদক অর্জন

টেকসিঁড়ি রিপোর্ট : ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ বাংলাদেশ দল ৬টি স্বর্ণ, ১১ টি রোপ্য, এবং ৭টি ব্রোঞ্জ, এবং ৩টি মেরিট সহ ২৭ জনের সদস্য সকলেই পদক প্রাপ্ত হয়েছে এবং অসাধারণ সাফল্য অর্জন করেছে।

২৮ নভেম্বর গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা World Mathematics Team Championship, 2024 এ অংশগ্রহণ করতে কাতারের দোহায় যায় বাংলাদেশ গণিত দল। ২৯ তারিখ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর আজ হলো ফলাফল ।

ছবিতে কাতারের দোহায় World Mathematics Team Championship 2024 এর পরীক্ষা অংশ।

এই বছর জুনিয়র, ইন্টারমিডিয়েট এবং এডভান্সড এই ৩ ক্যাটাগরিতে মোট ২৭ জন অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বিশ্বমঞ্চে।

উল্লেখ্য WMTC 2024 এর দল নির্ধারণে বাংলার ম্যাথ এই বছর দেশ ব্যাপী Banglar Math Team Championship 2024 আয়োজন করে। সেখান থেকে সিলেকশন রাউন্ড ন্যাশনাল রাউন্ড এবং টিম সিলেকশন রাউন্ডের মাধ্যমে উক্ত দল বাছাই সম্পন্ন হয়।

বাংলাদেশ দলের ট্রাভেল পার্টনার বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

Related posts

জুলাই আহতদের আইসিটি স্কিল দিয়ে সহায়তা করবে আইসিটি ডিভিশন

Tahmina

এআই উন্নয়নে ৬০ থেকে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেটা

Tahmina

গুগল পে আর বিকাশ: একটি তুলনামূলক বিশ্লেষণ

TechShiri Admin

Leave a Comment