১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

এসিসি ব্র্যান্ডের কম্পিউটার পণ্য তৈরি এবং বাজারজাত করছে ওয়ালটন

টেকসিঁড়ি রিপোর্ট : বিশ্ববিখ্যাত এসিসি ব্র্যান্ডের কম্পিউটার পণ্য তৈরি করছে ওয়ালটন । এখন থেকে ওয়ালটন নিজেদের ব্র্যান্ডের পাশাপাশি এসিসি ব্র্যান্ডেও প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ, ডেস্কটপ, মনিটরসহ বিভিন্ন কম্পিউটার পণ্য উৎপাদন ও বাজারজাত করবে ওয়ালটন ডিজি-টেক।

উল্লেখ্য, এসিসি (ACC) একটি জনপ্রিয় ইউরোপীয় ব্র্যান্ড। ১৯৬৮ সালে ইতালির বেলুনো শহরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ২০২২ সালে এসিসিসহ অর্ধশতাধিক বছরের ঐতিহ্যবাহী ইউরোপীয় তিনটি ইলেকট্রনিকস ব্র্যান্ডের স্বত্ব লাভ করে ওয়ালটন। অন্য ব্র্যান্ড দুটি হলো জানুসি ইলেকট্রোমেকানিকা ও ভার্ডিকটার।

ইতোমধ্যেই এসিসি ব্র্যান্ডে টেলিভিশন, এয়ারকন্ডিশনার এবং ওয়াশিং মেশিন বাজারজাত শুরু করেছে ওয়ালটন। এবার প্রতিষ্ঠানটি ক্রেতাদের জন্য এসিসি ব্র্যান্ডে কম্পিউটার পণ্য উৎপাদন ও বাজারজাত করতে যাচ্ছে।

প্রাথমিকভাবে এসিসি ব্র্যান্ডের জন্য ৪ মডেলের ল্যাপটপ, ২ মডেলের ডেস্কটপ এবং ১ মডেলের মনিটর উৎপাদন করতে যাচ্ছে ওয়ালটন। এসিসি ব্র্যান্ডের ল্যাপটপ এবং ডেস্কটপগুলোতে ব্যবহৃত হয়েছে বিশ্বখ্যাত চিপসেট নির্মাতা ইন্টেলের থারটিন এবং ফোরটিন জেনারেশন এবং এআই আল্ট্রা চিপসেটসমৃদ্ধ কোরআই থ্রি, কোরআই ফাইভ এবং কোরআই সেভেন প্রসেসর। পর্যায়ক্রমে এসিসি ব্র্যান্ডের অন্যান্য আইটি পণ্যও উৎপাদন করবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

২৮ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক আয়োজনে এসিসি কম্পিউটার ব্র্যান্ড (ACC Computer Brand) এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমআইএসটি’র কমান্ডান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, আইসিটি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন, বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ড. ইয়াসমীন আরা লেখা, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, ওয়ালটন ডিজি-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন ও রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তাগণ।

আন্তর্জাতিক বিডিংয়ে বেশ কিছু নামকরা বৈশ্বিক কোম্পানিকে হটিয়ে ইউরোপের জনপ্রিয় এই ব্র্যান্ডগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইনভার্টার ও ফিক্সড স্পিড কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, গবেষণা ও উন্নয়ন, মেধাসম্পদ (ডিজাইন ও সফটওয়্যার লাইসেন্স), ৫৭টি দেশে ট্রেডমার্কসহ ইটালিয়া ওয়ানবাও-এসিসি এসআরএল (Wanbao-ACC S.r.l) কোম্পানির কাছ থেকে ওয়ালটন স্বত্ব লাভ করে।

Related posts

ফ্রি ওয়াইফাই এবং টেলিফোন সেবা চালু সিলেট বিমানবন্দরে

Tahmina

এআই বিপ্লবে যে সব নারীদের অবদান

Tahmina

পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি – উপদেষ্টা নাহিদ

TechShiri Admin

Leave a Comment