32 C
Dhaka
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অফিসিয়াল গেমিং ডিভাইস ইনফিনিক্স জিটি ২০ প্রো

টেকসিঁড়ি রিপোর্ট : বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স সম্প্রতি পাবজি মোবাইলের সাথে একটি যৌথ উদ্যোগে যুক্ত হয়েছে। এই উদ্যোগের ফলে ইনফিনিক্স পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ২০২৪ (২০২৪ পিএমজিসি) ফাইনালের অফিসিয়াল গেমিং ফোনের মর্যাদা পেয়েছে।

এই উদ্যোগকে ইনফিনিক্স তাদের ব্র্যান্ড জার্নিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করছে। এটি গ্লোবাল গেমিং ইকোসিস্টেমকে সমর্থনে তাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ বলেও জানিয়েছে প্রযুক্তি ব্র্যান্ডটি।

২০২৪ পিএমজিসি গ্লোবাল মোবাইল গেমিং টুর্নামেন্টটি ৪৮টি এলিট টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর থেকে ২৪ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করে। গ্র্যান্ড ফাইনাল আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ২০২৪ যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হবে। ৩০ লাখ ডলার পুরস্কার ও গ্লোবাল ইস্পোর্টস তারকাদের প্রতিযোগিতায় এই চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতামূলক গেমিংয়ের সর্বোচ্চ স্তর।

ইনফিনিক্স-এর জেনারেল ম্যানেজার টনি ঝাও বলেন, ‘পিএমজিসির অফিসিয়াল গেমিং ফোন হওয়ার মাধ্যমে আমরা আমাদের গেমারদের ক্ষমতায়নের বৈশ্বিক প্রতিশ্রুতি বাস্তবায়নে পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম।

এই স্পন্সরশিপের মূলে রয়েছে ২০২৪ পিএমজিসি-এর অফিসিয়াল গেমিং ডিভাইস ইনফিনিক্স জিটি ২০ প্রো। স্মার্টফোনটি প্রতিযোগিতামূলক গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারের চাহিদা মেটাতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে একটি উজ্জ্বল ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেট যা আল্ট্রা-স্মুথ ভিজ্যুয়াল উপস্থাপন করে। শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আলটিমেট চিপসেটের মাধ্যমে এটি সহজ মাল্টিটাস্কিং ও ইনটেন্স গেমপ্লে নিশ্চিত করে। জিটি ২০ প্রো-তে রয়েছে একটি ডেডিকেটেড ইস্পোর্টস মোড ও দীর্ঘ সময় ধরে খেলার জন্য ইনোভেটিভ কুলিং ফ্যান।

২০২৪ পিএমজিসি প্রতিযোগিতার স্পিরিটকে সম্মান জানিয়ে ইনফিনিক্স এমভিপি অ্যাওয়ার্ড ও ২০২৪ পিএমজিসি অ্যাওয়ার্ড চালু করেছে। ২০২৪ পিএমজিসি এমভিপি পাবজি মোবাইলের ম্যাচ পারফরম্যান্সের ভিত্তিতে সরাসরি পাবজি মোবাইল দ্বারা নির্বাচিত হবে। বিজয়ীরা গ্র্যান্ড ফাইনালের জন্য লন্ডনে অল-এক্সপেন্সেস-পেইড ট্রিপের সুযোগ পাবেন।

পিএমজিসি টুর্নামেন্টকে সমর্থন করার পাশাপাশি ইনফিনিক্স ‘জার্নি অফ ইউনিটি টাইটানস’-এর মতো উদ্যোগের মাধ্যমে গেমারদের অনুপ্রাণিত করছে। এই উদ্যোগ গেমারদের গেমিং সম্পর্কিত আবেগ, অধ্যবসায় ও সাফল্যের গল্প বলে থাকে।

Related posts

স্কুল খোলা না বন্ধ , ফেইসবুকে চলছে তর্ক যুদ্ধ

Tahmina

আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং (ICPC) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চীন, দেশ সেরা ঢাবির ‘ডিইউ_এসেন্ডিং’

Tahmina

নভেম্বরের মধ্যেই ডাক এবং কুরিয়ারের সংশোধিত আইন মন্ত্রিপরিষদে যাচ্ছে

TechShiri Admin

Leave a Comment