টেকসিঁড়ি

আবারো মোবাইলে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত

টেকসিঁড়ি রিপোর্টঃ যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে মোবাইলে ইন্টারনেট সেবা।

টেলিযোগাযোগ সূত্রগুলো বলছেম সরকারের পক্ষ থেকে এরই মধ্যে ফোরজি পরিষেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে সবগুলো মোবাইল অপারেটরকে।  

এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। আইএসপিগুলোকে ইন্টারনেট সরবরাহকারী আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলো এখন পর্যন্ত কোন নিয়ন্ত্রণের নির্দেশনা পায়নি বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ আন্দোলনে রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জে নিহত হয়েছেন ২ জন।

এই পরিস্থিতিতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আসছে।

সুত্রঃ দ্যা বিজনেস ষ্টান্ডার্ড

Related posts

আফগানিস্তানে ইন্টারনেট ব্ল্যাকআউট : এখন পর্যন্ত এর প্রভাব কী?

eix48

‘দোকানে ১ দিন কাটানোর চেয়ে টিকটকে ১ ঘন্টায় বেশি আয় করি’

Tahmina

রোবটের মুখে জীবন্ত ত্বক!

TechShiri Admin

Leave a Comment