টেকসিঁড়ি

ইনফিনিক্স স্মার্টফোন কিনে বাইক জিতলেন গাজীপুরের রাসেল

টেকসিঁড়ি রিপোর্ট : ঈদের আগেই ইনফিনিক্সের স্মার্টফোন কিনে প্রথম বাইক জিতে নিয়েছেন গাজীপুরের ক্রেতা রাসেল আহমেদ। ‘ঈদ বোনানজা’ ক্যাম্পেইনটিতে ইনফিনিক্স নোট ৩০ স্মার্টফোনটি কিনে এক্সক্লুসিভ বাইকটি জেতেন তিনি।

ইনফিনিক্স স্মার্টফোন কেনার পর নিয়ম অনুযায়ী এসএমএস করেন রাসেল, ফিরতি মেসেজে জানানো হয় তিনি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি জানান, ‘মেসেজ পাওয়ার পর আমি বিশ্বাসই করতে পারছিলাম না। ফিচার আর সাশ্রয়ী দামের জন্য ইনফিনিক্স ফোন আমার সবসময়ই পছন্দের। সেই ফোন কিনে একটা বাইক জিতেছি এটা আমার কাছে অত্যন্ত আনন্দের।’

গাজীপুরের মাওনায় অবস্থিত ইনফিনিক্স শপ ‘মাসুম টেলিকম’ থেকে নোট ৩০ ফোনটি কেনেন রাসেল। দীর্ঘদিন ধরেই রাসেল ইনফিনিক্স স্মার্টফোনের ভক্ত বলে জানান। নোট ৩০ ডিভাইসটি কেনার আগেও তিনি কল্পনা করেননি পুরস্কার হিসেবে বাইক পাবেন।

২৫ জুন পর্যন্ত ইনফিনিক্স ‘ঈদ বোনানজা’ ক্যাম্পেইন চলবে। এই সময়ের মধ্যে নির্দিষ্ট ইনফিনিক্স স্মার্টফোন কিনে ভাগ্যবান ক্রেতারা বাইক, কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, ১০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাবেন। এ ছাড়া নেকব্যান্ড, টিশার্ট ও ছাতার মতো নিশ্চিত উপহারও পাবেন ক্রেতারা।

ইনফিনিক্সের ক্যাম্পেইনটির মাধ্যমে নোট ৩০ ও ৪০ সিরিজ, হট ৩০ সিরিজ, হট ৪০ সিরিজ এবং স্মার্ট ৮ সিরিজসহ নির্দিষ্ট স্মার্টফোন কিনে এসব পুরস্কার জেতার সুযোগ থাকছে।

Related posts

ওপেনএআই আনছে নতুন জেনারেটিভ মিউজিক টুল

TechShiri Admin

বিশ্বের প্রথম সিক্সজি ডিভাইস তৈরি করলো জাপান, যা ফাইভজি থেকে ২০ গুণ গতিশীল !

TechShiri Admin

নিষেধাজ্ঞা ঠেকাতে ব্যর্থ হলে মাস্কের কাছে টিকটক বিক্রি করতে পারে চীন

Tahmina

Leave a Comment