টেকসিঁড়ি

বন্যার্তদের সহায়তায় ১ দিনের বেতন দেবে তথ্য ও সম্প্রচার এবং আইসিটি মন্ত্রণালয় কর্মকর্তারা

টেকসিঁড়ি রিপোর্ট : বন্যার্তদের সহায়তায় ১ দিনের বেতন প্রদান করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। শনিবার , ২৩ আগস্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোঃ.নাহিদ ইসলাম এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বন্যা পরিস্থিতি নিয়ে পৃথক আলোচনার সময় কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের ইচ্ছা প্রকাশ করেন।

কর্মকর্তাদের আগ্রহের প্রেক্ষিতে উপদেষ্টা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থার সমূহ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর, সংস্থাসমূহের কর্মকর্তা, কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।

Related posts

ডেটা সেন্টার শিল্পে উদ্ভাবন ও সহযোগিতা অব্যাহত রাখবে হুয়াওয়ে

Tahmina

বিটিসিএল নিয়ন্ত্রিত ৩টি ডোমেইন সার্ভারে ত্রুটি

Tahmina

সোশ্যাল মিডিয়ায় প্রথম ১ বিলিয়ন ফলোয়ার রোনালদোর !

Tahmina

Leave a Comment