27.8 C
Dhaka
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

‘অ্যান্টিক’ ব্র্যান্ডের মেকানিক্যাল, আরজিবি ও রিচার্জেবল কিবোর্ড-মাউস এনেছে ওয়ালটন

টেকসিঁড়ি রিপোর্টঃ দুই মডেলের মেকানিক্যাল এবং এক মডেলের রিচার্জেবল কিবোর্ডসহ নতুন আরো ৬ মডেলের কিবোর্ড ও কিবোর্ড-মাউস কম্বো এনেছে ওয়ালটন। নির্দিষ্ট মডেলের কিবোর্ডে ১৫% এবং মাউসে ১০% ডিসকাউন্ট দিচ্ছে ওয়ালটন।

পাশাপাশি নতুন আরো দুই মডেলের ওয়্যারলেস মাউস বাজারে ছেড়েছে বাংলাদেশি শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত কারী প্রতিষ্ঠানটি। যার একটি রিচার্জেবল ট্রান্সপারেন্ট মাউস।

‘ওয়ালটন’ এবং ‘অ্যান্টিক’ ব্র্যান্ডে বাজারে আসা নতুন এই কিবোর্ড ও মাউসগুলো দেখতে আকর্ষণীয়। ওয়ালটন কিবোর্ডে রয়েছে বাংলা ও ইংরেজি ভাষায় লেখার সুবিধা।

জানা গেছে, নতুন আসা মেকানিক্যাল কিবোর্ডের মডেল কেএমজিরোটু (KM02) এবং কেএমজিরোথ্রি (KM03)। দাম যথাক্রমে ২,৭৫০ এবং ২,৮৫০ টাকা। উভয় মডেলের প্রতিটি কিবোর্ডে রয়েছে ১০৪টি কি বা বাটন। যার মধ্যে ২৫টি কি এন্টি-ঘোস্ট। অর্থাৎ ২৫টি কি একসাথে প্রেস করে কমান্ড করা যাবে। মিক্সড রেইনবো লাইটিংযুক্ত ওয়ালটনের এই মেকানিক্যাল কিবোর্ড দেখতে অত্যন্ত সুদৃশ্য। দীর্ঘস্থায়ী ও টেকসই এই কিবোর্ডের বাটন লাইফ ৫০ মিলিয়ন বা ৫ কোটি।

ওয়ালটনের এই মেকানিক্যাল কিবোর্ডের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ইউএস লেআউট, ইউএসবি ইন্টারফেস, মেকানিক্যাল এক্সিস বাটন, ব্লু সুইচ, ১.৫ মিটার ক্যাবল ইত্যাদি। অ্যান্টিক ব্র্যান্ডে আসা রিচার্জেবল ওয়্যারলেস কি বোর্ডের মডেল ডব্লিউকেএসআর০০৫আরএন (WKSR005RN)। দাম ১,৭৫০ টাকা।

এছাড়া ১০৪টি কি সমৃদ্ধ ১০ মিলিয়ন বাটন লাইফের আরজিবি ব্যাকলাইট ফিচারযুক্ত নতুন আরো দুই মডেলের ১.৬ মিটার ক্যাবলের ওয়্যারড কিবোর্ডের দাম ১,৪৯৫ টাকা করে। নতুন আসা পণ্যগুলোর মধ্যে রয়েছে দুই মডেলের মাউস-কিবোর্ড কম্বো। ডব্লিউএসএমকেসি০০৩ডব্লিউএন (WSMKC003WN) মডেলের দাম ১,১৯৫ টাকা। অন্যদিকে সাশ্রয়ী মূল্যের ডব্লিউএস এম কেসি ০০১ডব্লিউএন (WSMKC001WN) মডেলের মাউস-কিবোর্ড কম্বোর দাম ৬৭৫ টাকা।

এছাড়া নতুন আসা রিচার্জেবল ট্রান্সপারেন্ট মাউসটিতে ব্যবহৃত হয়েছে ৪০০ এমএইচ স্কোয়ার লিথিয়াম ব্যাটারি। ৪টি বাটনযুক্ত টাইপ-সি চার্জিং পোর্টের এই মাউসটির ডিপিআই ৮০০আর-১২০০জি-১৬০০বি- ২৪০০পি। দাম ১,৩৯৫ টাকা। ড্রাই ব্যাটারিযুক্ত অন্য ওয়্যারলেস মাউসটির মূল্য ৫৮৫ টাকা।

বর্তমানে ২৪ মডেলের কিবোর্ড ও কিবোর্ড মাউস কম্বো রয়েছে ওয়ালটনের। আর নানান ফিচার ও দামের ১৮ মডেলের মাউস রয়েছে প্রতিষ্ঠানটির।

Related posts

‘বাংলার প্রেমে উইকি’ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম সোহেল

Tahmina

চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় ৫৯ হাজার উচ্চগতির ইন্টারনেট সেবার উদ্বোধন

Tahmina

দক্ষিণ কোরিয়ায় রোবটের বৌদ্ধ ভিক্ষুর দীক্ষা গ্রহণ !

TechShiri Admin

Leave a Comment