টেকসিঁড়ি

গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে : নাহিদ ইসলাম

টেকসিঁড়ি রিপোর্ট : ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ‌ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে বলে বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে গণঅভ্যুত্থানে শহীদ হাবিবুর রহমানের পরিবার এবং বুকে গুলিবিদ্ধ মোহাম্মদ মনির হোসেনের সাথে সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত আহতদের পুনর্বাসনের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের সহায়তা করা হবে।

শহীদ হাবিবুর রহমান ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন। সাক্ষাৎকালে হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related posts

কর্মীদের প্রতিবাদের পর ‘ফিলিস্তিন’ লেখা ইমেল ব্লক করছে মাইক্রোসফট

Tahmina

চলছে অপো এ৬ এর প্রি অর্ডার এবং ও’ ফ্যানস ফেস্টিভাল

TechShiri Admin

ডিস্ক ড্রাইভ ছাড়াই আসছে আগামী প্রজন্মের এক্সবক্স!

TechShiri Admin

Leave a Comment