টেকসিঁড়ি রিপোর্ট : নতুন ফোন কেনা সবসময়ই আনন্দের, তবে সেখানে অনেক সময় গ্যারান্টি সম্পর্কিত দুশ্চিন্তা থেকে যায়। এই বিষয়ে ব্যবহারকারীদের নিশ্চিন্ত করতে গ্রাহককেন্দ্রিক এ উদ্যোগ নিয়ে এসেছে অপো। এবার এই ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির কারণে ক্রেতারা একদম নিশ্চিন্তে তাদের ডিভাইস ব্যবহার করার সুযোগ পাবেন।
এই পহেলা বৈশাখে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো।
১ এপ্রিল থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলা অপোর বাংলা নববর্ষ লটারি ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়। পহেলা বৈশাখের উদযাপনকে আরও অর্থবহ করে তুলতে নিয়ে আসা এই ক্যাম্পেইনে বিক্রয়োত্তর নিশ্চয়তার পাশাপাশি, আকর্ষণীয় পুরস্কারের সুযোগও থাকছে।
অপোর একাধিক জনপ্রিয় স্মার্টফোনের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে অপো এ৬এক্স, অপো এ৬কে, অপো এ৬, অপো এ৬এস প্রো, অপো রেনো১৪ ফাইভজি ও অপো রেনো১৫ এফ ফাইভজি। ফলে, ক্রেতারা এখন তাদের পছন্দ অনুযায়ী ডিভাইস কেনার পাশাপাশি, অতিরিক্ত সুবিধাও উপভোগ করতে পাবেন।
ডিভাইস কেনার পর ব্যবহারকারীরা অনলাইনে তাদের তথ্য জমা দিয়ে সাথে সাথেই জানতে পারবেন তারা কোন পুরস্কার জিতেছেন। আকর্ষণীয় পুরস্কারের মধ্যে রয়েছে ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট, অপো ক্যাপ ও টপপের মাধ্যমে সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধা। এছাড়াও, অপো এ৬কে ব্যবহারকারীরা পাবেন আরও অতিরিক্ত ২ বছরের ওয়ারেন্টি।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “পহেলা বৈশাখ নতুন সূচনা ও আনন্দের প্রতীক। আমরা চাই এই ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির মাধ্যমে আমাদের ক্রেতারা সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নতুন বছর শুরু করুক।

