টেকসিঁড়ি রিপোর্ট : চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপন এবং ‘আর্টেমিস’ (Artemis) কর্মসূচিকে আরও এগিয়ে নিতে নতুন মহাকাশচারী দল গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আর্টেমিস ৩ মিশনের কমান্ডার র্যান্ডি ব্রেসনিক (Randy Bresnik) জানিয়েছেন যে, তাদের হাতে বর্তমানে যতোটা কাজ রয়েছে, সে তুলনায় মহাকাশচারীর সংখ্যা বেশ কম। এই ঘাটতি পূরণে নতুন সদস্য খুঁজছে নাসা।
আগ্রহী প্রার্থীরা আগামী ডিসেম্বরের ৩ তারিখের মধ্যে নিজেদের আবেদন জমা দিতে পারবেন। ১৯৫৯ সালে ঐতিহাসিক ‘মার্কারি সেভেন’ (Mercury Seven) দলের মাধ্যমে মহাকাশচারী নিয়োগ শুরু করেছিল নাসা, এটি হতে যাচ্ছে তাদের ২৫তম মহাকাশচারী দল।
তবে মহাকাশচারী হিসেবে নির্বাচিত হলেও বেশিরভাগ কাজই মহাকাশ বা চাঁদের মাটিতে হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাসার মহাকাশচারী রুবিা (Rubio)-র মতে, মহাকাশচারী হিসেবে আপনার অভিজ্ঞতার মাত্র ১ শতাংশ সময় চাঁদে কাটতে পারে, বাকি সময়টা পৃথিবীতে বসেই এই অভিযানের প্রস্তুতি ও মিশনের মূল লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।


