টেকসিঁড়ি রিপোর্ট : জনপ্রিয় ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা এবার তাদের ব্যবহারকারীদের জন্য প্রথমবারের মতো নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইমেজ জেনারেশন বা ছবি তৈরির মডেল উন্মুক্ত করেছে। এর মাধ্যমে থার্ড-পার্টি টুলের ওপর নির্ভরতা কমিয়ে ডিজাইন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বয়ংসম্পূর্ণ করতে চাইছে প্রতিষ্ঠানটি।
নতুন এই ইমেজ জেনারেশন মডেলটি সরাসরি ক্যানভার মূল প্ল্যাটফর্মের ভেতর যুক্ত করা হয়েছে , যা ব্যবহারকারীদের টেক্সট প্রম্পটের মাধ্যমে নিখুঁত, আকর্ষণীয় ও কাস্টমাইজড ছবি তৈরি করতে সাহায্য করবে। ডিজাইন তৈরির কাজকে আরও গতিশীল করতে এবং ক্রিয়েটর ও প্রফেশনালদের আধুনিক এআই সুবিধা দিতে ক্যানভার এটি একটি বড় পদক্ষেপ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই মডেলটি বিশেষভাবে ডিজাইন ওয়ার্কফ্লোর কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা খুব সহজেই তাদের পছন্দমতো গ্রাফিকস, ইলাস্ট্রেশন ও ভিজ্যুয়াল কন্টেন্ট মুহূর্তের মধ্যে তৈরি করে সরাসরি ডিজাইনে ব্যবহার করতে পারেন।
এআই প্রযুক্তির বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে এবং ডিজাইন টুলগুলোর প্রতিযোগিতা বজায় রাখতে ক্যানভার এই নিজস্ব ইমেজ মডেল চালু করা বেশ তাৎপর্যপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা ।
টেকক্রাঞ্চ থেকে



