টেকসিঁড়ি ফিচারঃ মোবাইল ফোনেই এখন আমাদের টাকা, ব্যাংক আর ব্যক্তিগত তথ্য। তাই বিকাশ-নগদের নামে ভুয়া এসএমএস, নকল অ্যাপ আর ফিশিং লিংকই বাংলাদেশের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সবচেয়ে বড় ঝুঁকি। ঠিক এই ঝুঁকিগুলো মাথায় রেখেই দেশীয় প্রতিষ্ঠান ফ্রেড ইন্টেলিজেন্স লিমিটেডের তৈরি করেছে একটি এআই-চালিত অ্যান্টিভাইরাস ও অ্যান্টি-ম্যালওয়্যার অ্যাপ, স্বাধীন বাংলা এআই সিকিউরিটি (Swadhin Bangla AI Security)।
অ্যাপটি ম্যালওয়্যার, ফিশিং, স্মিশিং (এসএমএসের মাধ্যমে প্রতারণা), র্যানসমওয়্যার ও ভুয়া অ্যাপ রিয়েল-টাইমে শনাক্ত ও প্রতিরোধ করে। বিকাশ, নগদ, রকেট, উপায়, অনলাইন ব্যাংকিং, মার্চেন্ট ও মোবাইল অপারেটর (টেলকো) অ্যাপের ব্যবহারকারীদের জন্য আছে আলাদা নিরাপত্তা সতর্কতা। এ ছাড়া ট্র্যাকার ও ক্ষতিকর ওয়েবসাইট আটকে মোবাইল ডেটা বাঁচায়, আর সেই সাশ্রয় টাকার অঙ্কেও দেখিয়ে দেয়।
আক্রমণ ঘটার আগেই শনাক্তকরণ
অ্যাপটির মূল কথা হলো, আক্রমণ হওয়ার অপেক্ষা না করে ঝুঁকি আগেই ধরা। এর জন্য যা যা আছে:
অ্যান্টিভাইরাস ও অ্যান্টি-ম্যালওয়্যার স্ক্যান: ফোনের প্রতিটি অ্যাপ ম্যালওয়্যার, নকল অ্যাপ ও সন্দেহজনক আচরণের জন্য যাচাই করা হয়। গুগল প্লের বাইরে থেকে ইনস্টল করা অ্যাপের জন্য থাকে গভীরতর স্ক্যান।
নকল অ্যাপ শনাক্তকরণ: বিকাশ, নগদ, ব্যাংক বা মোবাইল অপারেটরের ভান করা অ্যাপ ধরতে প্রতিটি অ্যাপের প্যাকেজ নাম ও সাইনিং সার্টিফিকেট অফিসিয়াল অ্যাপের তালিকার সঙ্গে মেলানো হয়।
রিয়েল-টাইম সুরক্ষা:নতুন ইনস্টল হওয়া অ্যাপ নিজে থেকেই যাচাই হয়, ফলে বিপজ্জনক অ্যাপ ফোনে আসামাত্র সতর্কবার্তা পাওয়া যায়।
ফাইল স্ক্যানার: ফাইল, ছবি, ভিডিও ও ডাউনলোড করা APK যাচাই হয় ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট (হ্যাশ) দিয়ে। ছবি, ভিডিও বা ডকুমেন্ট ফোনের বাইরে যায় না।
র্যানসমওয়্যার আগাম সতর্কতা: ফোনে রাখা কিছু ডেকয় (টোপ) ফাইল হঠাৎ বদলে গেলে, নাম পাল্টালে বা মুছে গেলে অ্যাপ সতর্ক করে। এটি র্যানসমওয়্যার আক্রমণের একটি প্রাথমিক লক্ষণ।
স্বয়ংক্রিয় থ্রেট আপডেট: ডিজিটালি সাইন করা নতুন হুমকির তথ্য দিনের মধ্যেই নিজে থেকে আসে, অ্যাপ আপডেটের অপেক্ষা করতে হয় না।
ক্ষতিকর লিংক ও ওয়েবসাইট খোলার আগেই ঠেকাবে
প্রতারণার বড় অংশ শুরু হয় একটি লিংকে ট্যাপ করা দিয়ে। স্বাধীন বাংলা সেখানেই বাধা দেয়:
ওয়েব প্রোটেকশন: ফিশিং ও ম্যালওয়্যার ওয়েবসাইট যেকোনো অ্যাপে লোড হওয়ার আগেই আটকে দেয়, ওয়াই-ফাই ও মোবাইল ডেটা দুই ক্ষেত্রেই। এটি চলে আপনার ফোনের ভেতরেই। কোনো দূরবর্তী ভিপিএন সার্ভার নেই, আপনার আইপি অ্যাড্রেস বদলায় না, আর HTTPS কখনো ডিক্রিপ্ট করা হয় না।
স্মিশিং (এসএমএস লিংক) সতর্কতা: মেসেজিং অ্যাপের নোটিফিকেশনে ক্ষতিকর লিংক থাকলে ট্যাপ করার আগেই সতর্ক করে। নোটিফিকেশন থেকে শুধু লিংকটি যাচাইয়ের জন্য পাঠানো হয়; মেসেজের বাকি লেখা কখনো সংরক্ষিত বা ফোনের বাইরে পাঠানো হয় না।
ব্রাউজার প্রোটেকশন: ক্রোমের অ্যাড্রেস বারের ঠিকানা যাচাই করে ফিশিং সাইট ধরে। শুধু অ্যাড্রেস বারের লেখা পড়া হয়; পাসওয়ার্ড, ফর্ম বা পেজের কনটেন্ট নয়।
কাস্টম ব্লক/অ্যালাউ লিস্ট: পছন্দের যেকোনো সাইট ব্লক করা, কিংবা বিশ্বস্ত সাইট সবসময় অনুমতি দেওয়া যায়।
নম্বর যাচাই:সন্দেহজনক ফোন নম্বর পেস্ট করে কল ব্যাক করার আগেই দেখে নেওয়া যায়। এসএমএস ও লিংকও নিজে লিখে বা পেস্ট করে যাচাই করা যায়।
অ্যাক্সেসিবিলিটি-নির্ভর এই সুবিধাগুলো ঐচ্ছিক এবং শুরুতে বন্ধ থাকে। চালু করার আগে অ্যাপেই ব্যাখ্যা করা হয়, আর ফোনের অ্যাক্সেসিবিলিটি সেটিংস থেকে যেকোনো সময় বন্ধ করা যায়।
বিকাশ, নগদ, রকেট, উপায় ও ব্যাংকিং অ্যাপের নিরাপত্তা
যে অ্যাপগুলোতে আপনার টাকা আছে, সেগুলোর জন্য আলাদা সুরক্ষা রয়েছে। স্বাধীন বাংলার পেমেন্ট প্রোটেকশন বিকাশ, নগদ, রকেট, উপায় ও অনলাইন ব্যাংকিং অ্যাপের ব্যবহারকারীদের জন্য নকল অ্যাপ, ফিশিং পেজ ও ফোনকল প্রতারণার বিরুদ্ধে সতর্কতা দেয়। মার্চেন্ট/শপিং অ্যাপ ও মোবাইল অপারেটর (টেলকো) অ্যাপও এর আওতায় আসে।
পেমেন্ট সেফটি অ্যালার্ট: ফোন কলের পরপরই কোনো পেমেন্ট বা ব্যাংকিং অ্যাপ খুললে অ্যাপটি মনে করিয়ে দেয়: কাউকে আপনার পিন বা ওটিপি জানাবেন না। অ্যাপটি লেনদেনের বিবরণ পড়ে না।
অফিসিয়াল অ্যাপ যাচাই:ব্যাংক, এমএফএস ও পেমেন্ট অ্যাপগুলোর প্যাকেজ নাম, ডিজিটাল সাইন ও কোথা থেকে ইনস্টল হয়েছে তা মিলিয়ে দেখা হয়, আর গুগল প্লের অফিসিয়াল সংস্করণ কোনগুলো তা দেখানো হয়।
ইনস্টল-টাইম সতর্কতা:গুগল প্লের বাইরে থেকে কোনো অফিসিয়াল ব্যাংক বা এমএফএস অ্যাপ ইনস্টল বা আপডেট হলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, এটি গুগল প্লের সংস্করণ নয়, তাই পিন বা ওটিপি দেবেন না।
ব্যাংকিং কমপ্যাটিবিলিটি মোড:কিছু ব্যাংক ও এমএফএস অ্যাপ ভিপিএন চালু থাকলে খোলে না। তাই শুধু সঠিক (গুগল প্লে বা যাচাইকৃত ডিজিটাল সাইনযুক্ত) অ্যাপ খোলার সময় ওয়েব প্রোটেকশন নিজে থেকে থমে যায়, অ্যাপ ছেড়ে বের হলে আবার চালু হয়। অন্য উৎস থেকে আনা কপি হলে প্রোটেকশন থামে না।
সুরক্ষার সঙ্গে মোবাইল ডেটা ও টাকার সাশ্রয়
অ্যাপটির একটি বড় আকর্ষণ হলো এটি মোবাইল ডেটাও বাঁচায়। অ্যাপ যে ট্র্যাকার ও ক্ষতিকর ওয়েবসাইট আটকায়, সেগুলো লোড হয় না বলে ফোনকে সেই ডেটা ডাউনলোড করতে হয় না।
প্রোটেকশন সামারি: কত মেগাবাইট (MB) ডেটা বাঁচল তা দেখায়।
টাকার অঙ্ক: সাশ্রয় হওয়া ডেটাকে বাংলাদেশের সাধারণ ডেটা প্যাকের মূল্য অনুযায়ী টাকায় অনুমান করে দেখায়। শুধু মোবাইল ডেটায় বাঁচানো ডেটাই টাকার হিসাবে গণনা করা হয়; ওয়াই-ফাইে বাঁচানো ডেটা নয়।
ডেটা-সাশ্রয়ী অ্যাপ স্ক্যান: গুগল প্লের বাইরের অ্যাপ প্রথমে শুধু ফাইলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাচাই হয়। পুরো ফাইল আপলোড করা হয় শুধু যখন দরকার হয়, তাই ডেটা খরচ কম হয়।
ধীর নেটওয়ার্কেও কাজ: গ্রাম ও ছোট শহরের 2G/3G সংযোগেও সুরক্ষা চলে, আর ওয়াই-ফাই থেকে মোবাইল ডেটায় বা ফিরে গেলেও চালু থাকে।
প্রাইভেসি এবং ব্যবহারকারীর তথ্য সুরক্ষা
অ্যাপটির লোকাল ভিপিএন (VPN) ফিল্টারটি ডিভাইসের ভেতরেই কাজ করে, ফলে ব্যবহারকারীর আইপি (IP) ঠিকানা পরিবর্তন হয় না বা ওয়েব ট্রাফিক কোনো রিমোট সার্ভারে যায় না। বাড়তি সুরক্ষার জন্য এতে রয়েছে ‘অ্যাপ লক’ এবং ‘প্রাইভেট ভল্ট’, যেখানে ব্যক্তিগত ছবি ও ফাইল নিরাপদে এনক্রিপ্ট করে রাখা যায়। এছাড়া, ‘পাসওয়ার্ড লিক চেক’ ফিচারের মাধ্যমে কোনো পাসওয়ার্ড ডেটা ব্রিচে ফাঁস হয়েছে কি না, তা ডিভাইসের ভেতরেই নিরাপদভাবে যাচাই করা সম্ভব।
অ্যান্ড্রয়েড ৭.০ বা এর পরবর্তী সংস্করণের ব্যবহারকারীরা ১৫ দিনের ফ্রি ট্রায়ালসহ গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। “Protect Yourself. Love Your Country” এই স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সাইবার সিকিউরিটি অ্যাপটি ডিজিটাল লেনদেন ও দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারকে আরও নিরাপদ করবে।



