টেকসিঁড়ি রিপোর্টঃ আগামী ২৩ ও ২৪ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদ আয়োজন করতে যাচ্ছে প্রযুক্তি উৎসব সিওইউ টেকনোভা ২০২৬ (COU TECHNOVA)। উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও প্রযুক্তির সম্মিলনে অনুষ্ঠিতব্য এই আয়োজনে থাকছে এআই হ্যাকাথন, প্রজেক্ট শোকেস, ই-ফুটবল টুর্নামেন্ট এবং এআই ও প্রযুক্তি বিষয়ক সেমিনার।
প্রতিভাবান শিক্ষার্থীদের নিজেদের মেধা ও সৃজনশীলতা তুলে ধরার এবং পরস্পরের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ করে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।
২ দিনের কর্মসূচিতে রয়েছে –
২৩ নভেম্বর ২০২৬: এআই ও প্রযুক্তি বিষয়ক সেমিনার এবং প্রজেক্ট শোকেস।
২৪ নভেম্বর ২০২৬: এআই হ্যাকাথন এবং ই-ফুটবল টুর্নামেন্ট।
এআই হ্যাকাথন
দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অনসাইটে। একটি দলে সর্বোচ্চ ৩ জন শিক্ষার্থী থাকতে পারবেন। অংশগ্রহণকারীরা নিজেদের ল্যাপটপে এআই টুল ব্যবহার করতে পারবেন।
নিবন্ধনের সময়সূচি:
• প্রথম ধাপের নিবন্ধন: ১২–১৮ নভেম্বর (বিনা মূল্যে)
• প্রথম ধাপের মূল্যায়ন: ১৯–২০ নভেম্বর
• চূড়ান্ত নিবন্ধন: ২১–২৩ নভেম্বর (দলপ্রতি ১,৩৫০ টাকা)
প্রজেক্ট শোকেস
এই আয়োজনে অংশ নিতে পারবেন শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিবন্ধন ফি জনপ্রতি ৫০ টাকা। নিবন্ধনের শেষ তারিখ ২২ নভেম্বর ২০২৬।
ই-ফুটবল টুর্নামেন্ট
সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। নিবন্ধন শুরু হয়েছে ১৩ নভেম্বর ২০২৬ থেকে।
নিবন্ধন পোর্টালের লিংক এবং প্রতিটি আয়োজনের বিস্তারিত নির্দেশনা নিবন্ধন পোর্টাল ও সংশ্লিষ্ট পিডিএফ নথিতে পাওয়া যাবে। যে কোনো নতুন ঘোষণা ও হালনাগাদ তথ্যের জন্য আয়োজকদের অফিসিয়াল ফেসবুক পেইজ CoU Technova 2026-এর সঙ্গে যুক্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।


