25 C
Dhaka
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

এআইইউবি’র নতুন ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম

টেক সিঁড়ি রিপোর্ট : দেশের সুনাম অর্জন করা বেসরকারী ইউনিভার্সিটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ( এ আই ইউ বি ) ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সাইফুল ইসলাম।

তিনি ১৯৭৫ সালে বুয়েট হতে বি.এসসি ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) অনার্স সহ ১ম শ্রেণীতে ১ম স্থান অধিকার করেন। তিনি ১৯৭৭ সালে এম.এসসি ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) সম্পন্ন করেন এবং ১৯৮৬ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হতে পিএইচ.ডি (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) ডিগ্রী লাভ করেন। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গনভিল এন্ড কেইয়াস কলেজের ছাত্র ছিলেন।

প্রফেসর ড.সাইফুল ইসলাম ২০০২ – ২০০৬ সালে বুয়েট থেকে ছুটি নিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ১ম ডীন হিসাবে নিযুক্ত হন এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির গড়ার কাজে এবং ২৪টি ল্যাবরেটরিসহ বিভিন্ন কর্মে বিশেষ অবদান রাখেন।

প্রফেসর ড. সাইফুল ইসলাম ইতিপূর্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (২০১৬-২০২০) এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (২০১৩-২০১৬) হিসাবে কর্মরত ছিলেন।

Related posts

১৮তম আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুয়েটে

Tahmina

নোবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় জয়ী চবি এবং আহছান উল্লাহ রানার্স আপ

Tahmina

‘৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব শুরু

Tahmina

Leave a Comment