টেকসিঁড়ি

নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করলো নোবিপ্রবি

টেকসিঁড়ি রিপোর্ট : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উভয় বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের ক্ষেত্রে এ চুক্তি ভূমিকা পালন করবে।

রোববার , ২২ ডিসেম্বর  বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

নোবিপ্রবির পক্ষে বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান ভূঞা ও ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ফ্যাকাল্টি অব মেডিসিন এডুকেশন এর ভাইস ডীন অধ্যাপক ড. এবিজে প্রাকেন চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

Related posts

নোবিপ্রবিতে সপ্তাহব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু

Tahmina

‘বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রামের প্রকৃত ইতিহাস জানাতে হবে’

Tahmina

‘ব্লু-ইকোনমির সঙ্গে ৪র্থ শিল্প বিপ্লবের সংযোগ স্থাপিত হয়েছে’

Tahmina

Leave a Comment