টেকসিঁড়ি রিপোর্ট : জেনসেন হুয়াংকে সিইও পদে পুনর্বহাল করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। এই ঘোষনায় চিপ নির্মাতা এই সংস্থাটির শেয়ারের দাম ২৭%-এরও বেশি বেড়ে গেছে। এনভিডিয়া সোমবার , ২৩ নভেম্বর এই তথ্য জানিয়েছে।
মাত্র ছয় দিন আগেও এনভিডিয়ার বোর্ড চেয়ারম্যান হার্ভে জোন্স জানিয়েছিলেন যে, হুয়াংকে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা প্রতিষ্ঠানের নেই। সোমবার পরিচালনা পর্ষদ জানিয়েছে, হুয়াংয়ের সঙ্গে “ধারাবাহিক আলোচনা ও বৈঠকের” পর তারা সর্বসম্মতিক্রমে তাকে পুনর্বহাল করার পক্ষে ভোট দিয়েছে।
পর্ষদ আরও জানায় যে, তারা “মার্কিন সরকারের উচ্চ পর্যায় থেকে মতামত পেয়েছে” এবং তারা নিশ্চিত যে হুয়াংয়ের পুনর্বহাল “কোনো জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে না।”
এ মাসের শুরুতে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক, যার মধ্যে একজন কথিত চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্ক, এমন চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশের পর হুয়াং প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন।
হুয়াং এক বিবৃতিতে বলেন, একটি নতুন শিল্প বিপ্লবের শুরুতে এনভিডিয়াতে ফিরে এসে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংস্থাটির নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত। আমি অত্যন্ত বিনয় ও নতুন অঙ্গীকার নিয়ে এই দায়িত্ব গ্রহণ করছি। প্রক্রিয়া জুড়ে আস্থা ও বিবেচনার জন্য আমি এনভিডিয়া বোর্ডকে ধন্যবাদ জানাই।
হুয়াং-এর পুনর্বহালের বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সিএনবিসি থেকে


