টেকসিঁড়ি

আইইবি’র ৬১তম কনভেনশনের রেজিষ্ট্রেশন এর শেষ দিন আজ

টেকসিঁড়ি রিপোর্ট : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৬১তম কনভেনশন আগামী ৪-৬ মে ২০২৪ খ্রি. আইইবি ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ মে, ২০২৪ খ্রি., শনিবার, সকাল ১০:৩০ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনভেনশনের শুভ উদ্বোধন করবেন।
বাংলাদেশ জাতীয় সংসদ-এর মাননীয় বিরোধীদলীয় নেতা প্রকৌশলী গোলাম মোহাম্মদ কাদের ৬ মে ২০২৪ খ্রি., সোমবার, বিকাল ০৩:৩০ টায় কনভেনশন এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।

কনভেনশনে অংশগ্রহণ করতে চাইলে প্রকৌশলীদের ১৫ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখের মধ্যে আইইবি ঢাকা কেন্দ্র, নিজ নিজ কেন্দ্র, উপকেন্দ্র ও আইইবি সদর দফতরে প্রাক-নিবন্ধন ফরম পূরণ করে অথবা ওয়েব সাইট (www.convention.iebbd.org)-এর মাধ্যমে নিবন্ধন করতে হবে ।

Related posts

অ্যামাজন, আলিবাবা ও ফ্লিপকার্টে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন স্থানীয় উদ্যোক্তারা

Samiul Suman

মানব কর্মসংস্থান নয় রোবট বাহিনীকে শক্তিশালী করছে অ্যামাজন

TechShiri Admin

বিটিআরসি’র চেয়ারম্যানের সাথে দেখা করলেন মার্কিন দূতাবাস প্রতিনিধি দল

Tahmina

Leave a Comment