27 C
Dhaka
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বন্যায় ঘরহারাদের ঘর করে দিচ্ছে হুয়াওয়ে

টেকসিঁড়ি রিপোর্ট : ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপে হুয়াওয়ের অর্থায়নে ও  অভিযাত্রিক ফাউন্ডেশনের  তত্বাবধানে বন্যাদুর্গতদের জমিতে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে ।

হুয়াওয়ে সাউথ এশিয়ার বোর্ড সদস্য লিন হাই (হ্যাভেন) এই ৪ পরিবারকে ঘরগুলো হস্তান্তর করেন। অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আহমেদ ইমতিয়াজ জামী সেখানে উপস্থিত ছিলেন। আগামীতে আরও ২১টি পরিবার একই সুবিধা পাবে।

চলতি সপ্তাহে ফেনীর পরশুরাম এলাকার আহসান উল্লাহ, শহিদুল ইসলাম, মোস্তফা ও দেলোয়ারের পরিবারকে এই ঘরগুলো  দেয়া হয়।

বন্যাকবলিত এলাকায় আগস্ট মাস থেকে বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প শুরু করেছে হুয়াওয়ে। এই ক্যাম্পগুলোতেও  তত্বাবধায়নে কাজ করছে অভিযাত্রিক ফাউন্ডেশন।

ক্যাম্পগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসকদের পরামর্শ, ওষুধ, পানি বিশুদ্ধকরণ কিট, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। এসব মেডিকেল ক্যাম্পগুলো থেকে প্রতিদিন প্রায় ২ হাজার মানুষ চিকিৎসা সেবা নিচ্ছেন।

Related posts

৫টি চিপ কারখানা নির্মাণে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ট্রাম্প এবং টিএসএমসি

Tahmina

ফেব্রুয়ারিতে আসছে ডিপসিক-ভি৪, কোডিংয়ে টেক্কা দেবে চ্যাটজিপিটিকে?

TechShiri Admin

ডিপসিকসহ চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে চুরির অভিযোগে মার্কিন সতর্কতা

TechShiri Admin

Leave a Comment