33.3 C
Dhaka
<38+06:00pm6 2026-06-28T13:08:38+06:00Sundaypm3838="bpm61Sundaypm-1Sun, 28 Jun 2026 13:08:38 +0600+06:0012026Sun, 28 Jun 2026 13:08:38 +060008pm6-28pm30+06:00" 28pm30pm-38+06:00+06:00pmSun, 28 Jun 2026 13:08:38 +0600pm302026Sun, 28 Jun 2026 13:08:38 +0600=", " 28pm30pm-2026Sun, 28 Jun 2026 13:08:38 +060028-38000000ff08x="1" 28pm30pm-Sundaypm3830-02026Sun, 28 Jun 2026 13:08:38 +060028="1">‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ <38+06:00pm6 2026-06-28T13:08:38+06:00Sundaypm3838="bpm61Sundaypm-28pm30+06:00" 28pm30pm-2026-06-28T13:08:38+06:00pmSunday+06:00628pmSun, 28 Jun 2026 13:08:38 +0600="339Sun" 28pm30pm-38+06:00+06:00pmSun, 28 Jun 2026 13:08:38 +0600pm302026Sun, 28 Jun 2026 13:08:38 +0600=", " 28pm30pm-2026Sun, 28 Jun 2026 13:08:38 +060028-38000000ff08x="1" 28pm30pm-Sundaypm3830-02026Sun, 28 Jun 2026 13:08:38 +060028="1"> ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ <38+06:00pm6 2026-06-28T13:08:38+06:00Sundaypm3838="bpm61Sundaypm-010828Sun, 28 Jun 2026 13:08:38 +060008-28pm30+06:00" 28pm30pm-2026-06-28T13:08:38+06:00pmSunday+06:00628pmSun, 28 Jun 2026 13:08:38 +0600="00000006pmSundayq000000Sun, 28 Jun 2026 13:08:38 +0600pm" 28pm30pm-pm28280000003830="0" 28pm30pm-38+06:00+06:00pmSun, 28 Jun 2026 13:08:38 +0600pm302026Sun, 28 Jun 2026 13:08:38 +0600=", " 28pm30pm-2026Sun, 28 Jun 2026 13:08:38 +060028-38000000ff08x="1" 28pm30pm-Sundaypm3830-02026Sun, 28 Jun 2026 13:08:38 +060028="1">
টেকসিঁড়ি

২০২৪ সালের মধ্যেই হবে নতুন ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়ণ

টেকসিঁড়ি রিপোর্ট : ইন্টারনেটের ২০ এমবিপিএস গতিকে ব্রডব্যান্ড হিসেবে সংজ্ঞায়িত করতে এবং ইন্টারনেট সুলভ ও সহজলভ্য করতে ২০২৪ সালের মধ্যেই নতুন ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়ণ করা হবে।

প্রতিমন্ত্রী ১৭ মে শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) মানুষের জীবনধারাকে যেমন সহজ করবে ঠিক তেমনি এটি সভ্যতার জন্য একটি বড় ঝুঁকি। প্রযুক্তির এ চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ করে এআই এর বিরূপ প্রভাব সামলাতে সরকার আইন প্রণয়ণ করতে যাচ্ছে।

পড়ুন ঃ এআই আইন হবে ফ্লেক্সিবল : আইনমন্ত্রী আনিসুল হক

তিনি বলেন, ১৫ বছর আগে আইটি খাতে রপ্তানি আয় ছিল মাত্র ২৬ মিলিয়ন ডলার। বর্তমানে তা দাঁড়িয়েছে ১.৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ তথ্য প্রযুক্তি সেবা (আইটি) রপ্তানি খাতে একটি বড় মাইলফলক ছুঁয়েছে । বিশ্বের ৮০টি দেশে বাংলাদেশ ডিজিটাল সেবা রপ্তানি করছে।

১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ দিবসের পাশাপাশি এ দিনটি জাতীয় জীবনের জন্য এক ঐতিহাসিক দিন। ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির মতো দু:সাহসিক ও দূরদৃষ্টি সম্পন্ন কর্মসূচি না নিলে আজকের এই বাংলাদেশ আমরা পেতাম না বলে বলেন প্রতিমন্ত্রী ।

পলক বলেন, ভিস্যাটের মাধ্যমে দেশে ইন্টারনেট সংযোগ, তিনটি মোবাইল কোম্পানিকে লাইসেন্স প্রদানের মাধ্যমে মোবাইলের মনোপলি ব্যবসা বন্ধ করে মোবাইল ফোন সাধারণের নাগালে পৌছে দেওয়া এবং ১৯৯৮-৯৯ অর্থবছরে কম্পিউটারের ওপর থেকে ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করে কম্পিউটার সাধারণের জন্য সহজ লভ্য করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বেরই ফসল।

এর আগে প্রতিমন্ত্রী বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন এবং দিবসটি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পরে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মোবাইল অপারেটর রবি ও বাংলালিংকের মধ্যে একটিভ নেটওয়ার্ক স্মারক সাক্ষরিত হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো: সামসুল আরেফিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব এ, কে, এম, আমিরুল ইসলাম, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ও সিইও ড. শাহজাহান মাহমুদ এবং বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো: মহিউদ্দিন আহমেদ ব্ক্তৃতা করেন।

বাাংলাদেশ এ বছর প্রথম বারের মতো ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্যপ্রযুক্তি বিভাগসহ টেলিযোগাযোগ এবং আইসিটি খাতের সরকারি ও বেসরকারি খাতের অংশীজনদের নিয়ে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে।

Related posts

ইউটিউব দেখে, বই পড়ে প্লেন বানাতে সফল মানিকগঞ্জের জুলহাস

Tahmina

ক্যাশব্যাক ও উপহার নিয়ে ইনফিনিক্সের ঈদ ক্যাম্পেইন শুরু

Tahmina

‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষকদের অবশ্যই আন্তর্জাতিক মার্কেটপ্লেসে আয়ের অভিজ্ঞতা থাকতে হবে’

Tahmina

Leave a Comment