30.4 C
Dhaka
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

দারাজে নিউ ইয়ার মেগা সেল চলবে ২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী

টেকসিঁড়ি রিপোর্ট : উৎসব উদযাপনের মৌসুমে আনন্দকে বাড়িয়ে তুলতে দারাজ এবার নিয়ে আসছে ১.১ নিউ ইয়ার মেগা সেল। দেশের ই কমার্স মার্কেটপ্লেসে এ ক্যাম্পেইনটি চলবে ২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী, ২০২৫ পর্যন্ত।

অনেক গুলো ক্যাটাগরিতে থাকছে আকর্ষণীয় ডিল আর সারপ্রাইজ- ইলেক্ট্রনিক্স, ফ্যাশন আইটেম, হোম ডেকর, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, গ্রোসারি, মাদার ও বেবি প্রোডাক্টস, বিউটি প্রোডাক্টস সহ আরও অনেক কিছু।

এছাড়াও থাকবে অসংখ্য হিরো প্রোডাক্ট এবং নিউ অ্যারাইভালস, এসবের পাশাপাশি গ্রাহকদের জন্য আরও থাকবে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়ে হট ডিলস এবং ক্রেজি ফ্ল্যাশ সেল। সাথে থাকবে এক্সক্লুসিভ ৬% ফ্ল্যাশ ভাউচার, যা দিয়ে ২৫ ডিসেম্বর রাত ১২টা থেকে ২টা পর্যন্ত ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে।

কেনাকাটার আনন্দকে পরিপূর্ণতা দিতে ১ জানুয়ারী ক্রেতাদের জন্য স্পেশাল ডিল এবং ডিসকাউন্ট নিয়ে থাকবে বিকাশ ডে। নতুন বছরের আনন্দ-উদযাপনকে নতুন মাত্রা দিতে এ সকল আয়োজনের ব্যবস্থা নিয়েছে দারাজ। এছাড়াও বরাবরের মতো নির্ধারিত কেনাকাটাতে ফ্রী ডেলিভারি সুবিধা তো থাকছেই।

রেকিট, বেসাস সহ আরও অনেক ব্র্যান্ড এই উৎসবে পৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহণ করছে ।

Related posts

স্টারলিংক রিসেলার পার্টনার নিয়োগে আগ্রহপত্র (EOI) আহ্বান বিএসসিএলের

Tahmina

থ্রিডি কার্ভড ডিসপ্লে নিয়ে বাজারে ইনফিনিক্স নোট ৪০এস

Tahmina

গবেষণা, শিক্ষা এবং ট্রেনিং বিষয়ে থ্যালেস আলেনিয়ার সঙ্গে সমঝোতা বিএসসিএলের

TechShiri Admin

Leave a Comment