টেকসিঁড়ি রিপোর্ট : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জগতের জনপ্রিয় প্রতিষ্ঠান অ্যানথ্রপিক, একটি নতুন ওপেন সোর্স সিস্টেম নিয়ে কাজ করছে, যার নাম ‘ফ্ল্যাশপ্রুভ’।
এর মূল কাজ হলো ক্রিপ্টোগ্রাফিক বা গাণিতিক উপায়ে এটি নিশ্চিত করা যে, একটি নির্দিষ্ট এআই রেসপন্স বা আউটপুট আদতে কোন মডেল থেকে তৈরি হয়েছে।
বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান ও ডেভেলপাররা প্রায়ই কম খরচে বেশি লাভ করতে কিংবা পারফরম্যান্সের মাপকাঠি বাড়াতে সস্তা কোনো এআই মডেল ব্যবহার করে সেটিকে দামি বা উন্নত মডেল হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।
এই ধরনের প্রতারণা বা বিভ্রান্তি রোধ করতে এবং সঠিক মডেলের সত্যতা যাচাই করতে ফ্ল্যাশপ্রুভ ব্যবহারকারীদের গাণিতিক নিশ্চয়তা দেবে।
অ্যানথ্রপিকের গবেষকরা এই সিস্টেমের টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং কোড গিটহাবে উন্মুক্ত লাইসেন্সের আওতায় প্রকাশ করেছেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এটি সুনির্দিষ্ট কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং অন্য গবেষক ও ডেভেলপাররা যাতে এটি পরীক্ষা করে আরও উন্নত করতে পারেন, সেজন্য উন্মুক্ত করে দিয়েছেন।
বর্তমানে এই প্রজেক্টের কাজ চলমান রয়েছে এবং এটি অ্যানথ্রপিক বা অন্য কোনো ল্যাবের মূল উৎপাদনে যুক্ত করার তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই।
টেকক্রাঞ্চ


