18 C
Dhaka
১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বাংলালিংক ও টেলিটক গ্রাহকদের জন্য সুখবর!

টেকসিঁড়ি রিপোর্ট : ন্যাশনাল রোমিং যুগে প্রবেশ করলো বাংলাদেশ। রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক এবং বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের মধ্যে এক্টিভ শেয়ারিং পাইলটিং চালুর ফলে স্মার্ট সংযুক্তি সম্প্রসারণে আরও একটি মাইলফলক স্থাপন করলো বাংলাদেশ।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার ঢাকায় আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বাংলালিংক ও টেলিটকের মধ্যে ন্যাশনাল রোমিং পাইলটিংয়ের উদ্বোধন করেন।

ন্যাশনাল রোমিংয়ের ফলে বাংলালিংক ও টেলিটক গ্রাহকরা কোনো স্থানে তাদের ব্যবহৃত নেটওয়ার্ক দুর্বল বা অনুপস্থিত হলে সেখানে অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে তারা দেশের নির্দিষ্ট কিছু এলাকায় নিরবচ্ছিন্নভাবে সেবার সুযোগ পাবেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, আপাতত এই ব্যবস্থার সীমিত পর্যায়ের পাইলটিংয়ের উদ্বোধন করা হলো আজ। পর্যায়ক্রমে এটি সকল বাংলালিংক ও টেলিটকের সকল গ্রাহককে এ সুবিধার আওতায় আনা হবে ।

তিনি বলেন, স্মার্ট কানেক্টিভিটির সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অভিযাত্রা শুরু হয়েছে। টেলিটক ও বাংলালিংকের মধ্যে রোমিং চালুর বিষয়টি দেশের ডিজিটাল সংযুক্তির বিকাশে আরও একটি মাইলফলক। বাংলালিংক ও টেলিটকের মধ্যে এই কৌশলগত অংশীদারিত্ব দেশব্যাপী টেলিটক ও বাংলালিংক গ্রাহকদের মোবাইল সংযোগের পরিসর বৃদ্ধি করার পাশাপাশি অপারেটর দুইটির মধ্যে অবকাঠামো শেয়ারিংয়ে ভূমিকা রাখবে। এর ফলে গ্রাহকরা দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক কাভারেজের মাধ্যমে ভয়েস, এসএমএস ও ডেটা ব্যবহার করতে পারবেন। এই উদ্যোগটি বাংলাদেশের টেলিকম অপারেটরদের মধ্যে অবকাঠামো শেয়ারিংয়ের সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

ন্যাশনাল রোমিংয়ের এই উদ্যোগ বাংলাদেশের টেলিকম অপারেটরদের মধ্যে অবকাঠামো শেয়ারিংয়ের সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এটি উভয় অপারেটরের জন্যই ইতিবাচক, কারণ এর মাধ্যমে তারা একে অপরের অবকাঠামো ব্যবহার করতে পারবে। বিশেষ করে এর মাধ্যমে টেলিটক সারা দেশে বাংলালিংক-এর ১৬,০০০ সাইট ব্যবহার করে নেটওয়ার্ক কাভারেজ সম্প্রসারণ করার সুযোগ পাবে। অপরদিকে বাংলালিংকও টেলিটকের প্রায় ৬ হাজার টাওয়ার ব্যবহার করে লাভবান হবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, তথ্য ও যোাগাযোগ প্রযুক্তি সচিব মো: সামসুল আরেফিন, বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো: মহিউদ্দিন আহমেদে, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সিইও ড. শাহজাহান মাহমুদ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফর উল্লাহ, বাংলালিংক এর সিইও এরিক অস এবং টেলিটকের ব‌্যবস্থাপনা পরিচালক মো: হাবিবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে টেলিটক ও বাংলালিংকের মধ্যে ন্যাশনাল রোমিং পাইলটিংয়ের উদ্বোধন ঘোষণা করেন।

Related posts

থাইল্যান্ডে ইউএন এসকাপ-এর ৮০তম সম্মেলনে সভাপতিত্ব করেন পলক

Samiul Suman

ফেইসবুক লগ ইনে সমস্যা কি কেবল বাংলাদেশে ?

Tahmina

নগ্ন অবস্থা শনাক্ত হলেই ফেসটাইমে ভিডিও কল স্থগিত

TechShiri Admin

Leave a Comment