টেকসিঁড়ি রিপোর্ট : ইন্টারনেট সোসাইটি (ISOC) বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি (Executive Committee) নির্বাচিত হয়েছে।
এবারের নির্বাচনে নতুন নেতৃত্বের শীর্ষ পদে যারা দায়িত্ব পেয়েছেন, তারা হলেন:
- চেয়ারম্যান: ড. মোহাম্মদ নাদির বিন আলী
- ভাইস চেয়ারম্যান: মো. নাসির ফিরোজ
- ভাইস চেয়ারম্যান: সুমন কুমার সাহা
- সাধারণ সম্পাদক: মো. বরকাতুল আলম
- কোষাধ্যক্ষ: দেবাশীষ দাস
নতুন এই নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা আশা করছেন যেন তাদের সম্মিলিত দিকনির্দেশনায় বাংলাদেশের ইন্টারনেট কমিউনিটি আরও শক্তিশালী হয়ে ওঠে। একই সাথে সবার জন্য একটি উন্মুক্ত, বিশ্বব্যাপী সংযুক্ত, নিরাপদ ও নির্ভরযোগ্য ইন্টারনেট গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
নির্বাচনে মোট ৫টি গুরুত্বপূর্ণ পদের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। সদস্যদের জন্য অনলাইনে ভোটগ্রহণ প্রক্রিয়া চলে এবং ১৬ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আরো পড়ুন
চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ



