টেকসিঁড়ি রিপোর্ট : চলছে ফুটবল বিশ্বকাপ, ফুটবলপ্রেমীদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে অপো নিয়ে এসেছে তাদের নতুন ক্যাম্পেইন ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’।
এই ক্যাম্পেইনের মাধ্যমে অপো মূলত ফুটবলপ্রেমীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে তারা ফুটবলের প্রতি তাদের নিখাদ ভালোবাসা প্রকাশ করতে পারবেন; প্রিয় দলকে সমর্থন জোগাতে ও বিশ্বকাপের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে উদযাপন করতে পারবেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে, ফুটবলপ্রেমীরা https://oppoworldcupmoment.com/ ওয়েবসাইটে প্রবেশ করে বিভিন্ন আকর্ষণীয় অ্যাক্টিভিটিতে অংশ নিতে পারবেন। সেখানে তারা ফুটবলভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের ফুটবল সম্পর্কে জানাশোনা পরীক্ষা করতে পারবেন, নিজেদের পছন্দের কাস্টমাইজড ‘ফ্যান কার্ড’ তৈরি করতে পারবেন। পাশাপাশি, তাদের সৃজনশীলতা ও ফুটবলপ্রেম দেখাতে ফেসবুক ও টিকটকের বিশেষ চ্যালেঞ্জগুলোতে যোগ দিতে পারবেন।
ক্যাম্পেইন চলাকালে অংশগ্রহণকারীদের জন্য থাকছে অত্যাধুনিক অপো রেনো১৫ এফ ফাইভজি, অপো প্যাড এসই, অপো এনকো বাডস৩ প্রো, অপো ক্যাপ, কি-রিং, রিস্টব্যান্ড, হ্যান্ডব্যান্ডসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার দারুণ সুযোগ।
এই উদ্দীপনায় নতুন মাত্রা যোগ করতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপোতে আমরা বিশ্বাস করি, প্রযুক্তির কাজ হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ফ্রেমবন্দী করে রাখতে সহায়তা করা। ফিফা বিশ্বকাপ এমন একটি অনন্য আয়োজন, যা একইসাথে লাখো মানুষের আবেগকে একত্রিত করে। আমাদের ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা বাংলাদেশের ফুটবল ভক্তদের খেলার প্রতিটি অনুভূতি উদযাপন করতে ও আজীবন মনে রাখার মতো স্মৃতি তৈরি করার ক্ষেত্রে অনুপ্রাণিত করতে চাই।”


