টেকসিঁড়ি রিপোর্ট : স্মার্টফোনের সক্ষমতা কেবল ল্যাব টেস্টে সীমাবদ্ধ না রেখে বাস্তব পরিবেশের প্রতিকূলতায় প্রমাণ করত রিয়েলমি সম্প্রতি এক উদ্যোগ নেয়।
গত ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর বান্দরবানের দুর্গম পাহাড়ি ট্রেইলে দুই দিন ও দুই রাতের ট্র্যাকিং অভিযানে চরম প্রতিকূল পরিস্থিতিতে রিয়েলমি সি১০০’ স্মার্টফোন সেরা পারফরম্যান্সের প্রমাণ দিয়েছে। অভিযান শেষ করার পরও ডিভাইসটিতে ৪০% ব্যাটারি চার্জ অবশিষ্ট ছিল।
রিয়েলমি, ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের সাথে যৌথ উদ্যোগে রিয়েলমি সি১০০’র দীর্ঘমেয়াদি ব্যাটারি পারফরম্যান্স ও ডিউরেবিলিটি পরীক্ষা করে। চার্জিং সুবিধা থেকে দূরে থাকা অবস্থায় নির্ভরযোগ্য ব্যাটারি ও স্থায়িত্ব যে কতটা গুরুত্বপূর্ণ, কেওক্রাডং ট্রেইলে তা প্রমাণ করে নিজেকে একটি ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ হিসেবে তুলে ধরেছে রিয়েলমি সি১০০।
‘রিয়েলমি সি১০০ – ইউল্যাব অ্যাডভেঞ্চার বান্দরবান চ্যালেঞ্জে’ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অ্যাডভেঞ্চার ক্লাবের ৫জন শিক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণকারীরা হলেন—বিবিএ বিভাগের তোহানুর রাহমান তোহা ও রুশদি হাসান রাফি, সিএসই বিভাগের আনিকা তাহমিন, এমএসজে বিভাগের মেহদি হাসান সিয়াম এবং ডিইএইচ বিভাগের জান্নাতুল ফেরদৌস।
ইউল্যাবের এই টিমটি রুমা বাজার থেকে যাত্রা শুরু করে বগা লেক ও দার্জিলিং পাড়া হয়ে বাংলাদেশের অন্যতম সুপরিচিত মাউন্টেন ট্র্যাকিং গন্তব্য কেওক্রাডং গিয়ে অভিযান শেষ করে। দুর্গম পুরো পথজুড়ে শিক্ষার্থীরা নেভিগেশন, আউটডোর ক্যাম্পিং ও প্রকৃতির নানা দৃশ্য ধারণ করেন।
অভিযানে দলের অন্য চারজন সদস্য ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করলেও, রুশদি হাসান রাফি সাথে রেখেছিলেন রিয়েলমি সি১০০। সফরসঙ্গীরা ব্যাকআপের জন্য চার্জার ও পাওয়ার ব্যাংক সাথে নিলেও রাফি পুরোপুরি ভরসা রেখেছিলেন ফোনটির ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির ওপর।
সফর শুরু হলে পুরো টিম একটি মজার প্রতিযোগিতায় মেতে ওঠে—যার ফোনের চার্জ আগে শেষ হবে, সে হেরে যাবে। সফরজুড়ে নেভিগেশন, ফটোগ্রাফি, ভিডিও রেকর্ডিং, মিউজিক ও বিনোদনের কাজে টানা ব্যবহার করা হলেও অন্যান্য ফোনের চার্জ শেষ হয়ে যায়, অথচ রিয়েলমি সি১০০ সচল থাকে অবিচলভাবে।
শুধু ব্যাটারির স্থায়িত্বই নয়, ট্রিপে স্মার্টফোনটির শক্তপোক্ত ও টেকসই গড়ন বা ডিউরেবিলিটির পরীক্ষাও হয়ে যায়। ফোনটিতে থাকা আইপি৬৯ প্রো রেটিং, ২ মিটার ড্রপ রেজিস্ট্যান্স, ৬ মিটার ওয়াটার রেজিস্ট্যান্সের পাশাপাশি আর্মরশেল প্রোটকশন ও মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স প্রতিকূল পরিবেশেও এর সুরক্ষা নিশ্চিত করেছে।
অভিজ্ঞতা জানিয়ে ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্য রুশদি হাসান রাফি বলেন, “আমরা আগেও বহু অ্যাডভেঞ্চার ট্রিপে গিয়েছি, যেখানে ফোনের চার্জ ধরে রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এবার বান্দরবানের এই দুই দিনের ট্র্যাকিংয়ে রিয়েলমি সি১০০ কেমন পারফর্ম করে তা যাচাই করাই ছিল আমাদের উদ্দেশ্য। কোনো পাওয়ার ব্যাংক ছাড়াই নেভিগেশন থেকে শুরু করে স্মৃতিগুলো ধরে রাখার কাজ আমরা নির্বিঘ্নে করেছি। আমাদের জন্য এটি সত্যিই চমৎকার একটি অভিজ্ঞতা।”


