টেকসিঁড়ি

অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে বিটিআরসি’র অভিযান, সরঞ্জাম জব্দ , আটক ১

টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেট এর অভিযানে মোট ২৫টি অবৈধ/অনুমোদনবিহীন সিমবক্স, বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সর্বমোট ১৫৪৭টি সিমকার্ড এবং ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) কাজে ব্যবহৃত ২টি ল্যাপটপ ও কিছু রাউটার জব্দ করা হয়েছে।

গত ২৫ এপ্রিল রাজধানীর হাজারীবাগ থানাধীন বাড্ডানগর লেন এলাকায় অভিযান পরিচালনা করে।

এর সঙ্গে জড়িত থাকার অপরাধে ১ জনকে আটক এবং তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী রাজধানীর হাজারীবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

অবৈধ/অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা পরিচালনা, ভিওআইপি সরঞ্জামাদি বিক্রয় ও বিপণন বন্ধে বিটিআরসি হতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। তাই অবৈধ ও অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা পরিচালনা, ভিওআইপি সরঞ্জামাদি ক্রয়—বিক্রয় হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিটিআরসি’র পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related posts

বর্তমান প্রজন্মকে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও স্মার্ট নাগরিক হিসেবে গড়তে ছাত্রলীগের প্রতি পলকের আহ্বান

Tahmina

‘আইসিটির কার্যক্রম সময়সীমাবদ্ধ এবং ফলাফল ভিত্তিক হতে হবে’

Tahmina

বিডিরেন (BdREN) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে “মিট অ্যান্ড গ্রিট ২০২৬” অনুষ্ঠিত

Samiul Suman

Leave a Comment